Saturday, April 4, 2026

বিশ্বকাপে ইঞ্জেকশন নিয়ে বোলিং শামির, কতটা সুস্থ ভারতীয় বোলার

Date:

Share post:

২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপে খেলার সময় ইঞ্জেকশন নিতে মহম্মদ শামি। এমনটাই জানালেন শামির এক প্রাক্তন সতীর্থ। বিশ্বকাপের ফাইনাল হারের পর থেকেই চোটের কারণে মাঠের বাইরে চলে যান শামি।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে শামির প্রাক্তন এক সতীর্থ জানিয়েছেন, “অনেকেই হয়ত জানেন না, পুরো বিশ্বকাপে শামি ইঞ্জেকশন নিয়ে মাঠে নেমেছেন।” তিনি আরও বলেন, “বয়স যত বাড়বে, তত চোটপ্রবনতাও বাড়বে। বাঁ পায়ের গোড়ালিতে দীর্ঘ দিন ধরেই চোট শামির।”

পুরনো একটি চোটের কারণে ব্যথা ছিল শামির। তাই নিয়মিত ইঞ্জেকশন নিতে হত তাঁকে। সেই ভাবে খেলেই বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট তুলে নিয়েছিলেন শামি। ৭ ম্যাচে নিয়েছিলেন ২৪টি উইকেট।

স্বভাবতই ভারত- দক্ষিণ আফ্রিকা টেস্ট খেলছেন না মহন্মদ শামি। তারপর প্রথম টেস্টে প্রসিদ্ধ কৃষ্ণার বোলিং দেখে শামির অনুপস্থিতি অনুভব করতে পারছে সমর্থকেরা। তবে দলের বোলারদের পাশে অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন, “অনেকেই এই টেস্টে প্রথম বারের জন্য বোলিং করছেন, বোলারদের দোষ আমি দেবোনা।”

আরও পড়ুন:ডার্বির পয়েন্ট কাটায় ক্ষু.ব্ধ মোহনবাগান, বকেয়া চেয়ে আইএফএকে চিঠি

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...