Wednesday, June 24, 2026

রাতারাতি নতুন প্রতিরক্ষা মন্ত্রী! চিন এবার কোন চাল চালবে?

Date:

Share post:

তিনমাস ধরে পুরোপুরি নিখোঁজ চিনের প্রতিরক্ষামন্ত্রী (Defence Minister)। নভেম্বরে জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ শি জিনপিংয়ের। বছর শেষে নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ চিনে। এমন একজনকে সেই পদে বেছে নেওয়া হল যিনি এতদিন দেশের নৌবাহিনীর প্রধান (Naval Chief) ছিলেন। এই সব সূত্রই যেন একটা দিকে ইঙ্গিত করছে – দেশের প্রতিরক্ষার দ্বায়িত্বে এমন একজন থাকবেন যিনি যুদ্ধটা বোঝেন। আবার আমেরিকার মতো জটিল কূটনৈতিক বিষয়গুলিকে ঠাণ্ডা মাথায় নিয়ন্ত্রণ করে আমেরিকাকে তুষ্ট রাখতে পারে। আবার তলে তলে দক্ষিণ চিন সাগরে (South China Sea) নিজেদের দখলও জমাতে পারে।

চিনের পূর্ববর্তী প্রতিরক্ষা মন্ত্রী লি সাংফুকে আগস্টমাসে দ্বায়িত্ব থেকে সরিয়ে দেয় জিনপিং সরকার। এমনকি তারপর থেকে তিনি যেন পুরো উবে গিয়েছেন। তাঁর মন্ত্রিত্বের মেয়াদ ছিল মাত্র ৬ মাস। এবার নৌবাহিনীর প্রধান ডং জুনকে প্রতিরক্ষার দ্বায়িত্ব দেওয়া হল। নৌবাহিনীর দ্বায়িত্বে থাকার সঙ্গে ডংয়ের বিশেষত্ব দক্ষিণ চিন সাগরকে তিনি হাতের তালুর মতো চেনেন। এই এলাকায় তিনি দীর্ঘদিন বিভিন্ন দ্বায়িত্ব সামলেছেন। অর্থাৎ তাইওয়ানের (Taiwan) দিক থেকে আসা ‘ঘরোয়া সমস্যা’র সমাধানে তিনি ভূমিকা নিতে পারবেন। অন্যদিকে দক্ষিণ চিন সাগরে আমেরিকার সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হলে সেখানেও চিনকে সুবিধা দিতে পারবেন।

ইতিমধ্যেই ভারত মহাসাগরের মালয়েশিয়া, ফিলিপিন্সের মতো দ্বীপে সমঝোতার মধ্যে দিয়ে নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে সচেষ্ট চিন। পাশাপাশি আমেরিকার সঙ্গেও সদ্ভাবে রাখার নীতি শি জিনপিংয়ের। আমেরিকার সঙ্গে যৌথ আলাপ আলোচনা চলার মাঝেই স্ট্যান্ডিং কমিটি থেকে ৯ জন সিনিয়র মিলিটারি অফিসার ও মিসাইল ডিফেন্স ফার্ম থেকে তিন এক্সেকিউটিভকে সরিয়ে দেয়। আবার প্রতিরক্ষামন্ত্রী বদলের মতো এত বড় সিদ্ধান্তও এলো দুদেশের রাষ্ট্রপতিদের বৈঠকের পর। রাজনীতিকদের অনেকেরই অনুমান, বিশ্ব রাজনীতিতে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরার জন্য উঠে পড়ে লেগেছে চিন। সেই জন্যই পুরোনো ব্যবস্থা বদলে ফেলার একটা ছবি তুলে ধরার চেষ্টা চালাচ্ছেন শি জিনপিং।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...