Wednesday, June 24, 2026

কো.ভিড নিয়ে উ.দ্বেগ স্বাস্থ্য বিশেষজ্ঞদের, সর্বোচ্চ সং.ক্রমণের দিকে এগোচ্ছে দেশ!

Date:

Share post:

উৎসবের মরশুমে (Festive season) চিকিৎসকদের নতুন মাথা ব্যথার কারণ কোভিড ভাইরাসের (Covid 19) নয়া প্রজাতি JN.1। যদিও এই ভাইরাস হলেও সংক্রামক হলেও গুরুতর নয় বলেই মত বিশেষজ্ঞদের। কিন্তু এই মুহূর্তে কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত মস্তিষ্কে বিশেষ প্রভাব পড়ছে বলেই আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে নিউমোনিয়া বা হৃদরোগে আক্রান্ত হওয়ার হার কম হলেও ব্রেন ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এটাই মারাত্মক হয়ে উঠছে।

পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ৭৯৭ জন, যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ০৯১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের। সম্প্রতি এক গবেষণায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কোপেনহাগেন ও ডেনমার্ক ইউনিভার্সিটির গবেষকেরা ১২০ জন কোভিড রোগী-সহ ৩৪৫ জনের উপর সমীক্ষাটি চালিয়েছিলেন। ফলাফল প্রকাশ পেতে দেখা গেছে, কোভিড আক্রান্ত হওয়ার পর অবসাদ বেড়েছে। এবং স্বাভাবিকের থেকে বেশি উত্তেজনা লক্ষ্য করা গেছে। সেক্ষেত্রে আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা গুরুতর না হলেও, তাঁদের স্নায়বিক চিকিৎসার প্রয়োজন আছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...