Thursday, June 4, 2026

আন্তর্জাতিক বাজারে দাম কমেছে, ভারতে ভোটের আবহে কবে জ্বালানি তেল ‘সস্তা’ করবে মোদি সরকার!

Date:

Share post:

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে প্রায় ২ শতাংশ। ব্যারেল প্রতি ব্রেন্ড ক্রুড অয়েল (Crude Oil) বিক্রি হচ্ছে কমবেশি ৭৯ ডলারে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েল বিক্রি হয়েছে ৭৫ ডলারের নীচে। এই পরিস্থিতিতে ভারতেও জ্বালানি তেলের দাম কমা উচিত। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardip Shingh Puri) ইতিমধ্যেই কেন্দ্রকে সেই সুপারিশ করছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। কিন্তু তাও দেশের বাজারে পেট্রোল-ডিজেলের দাম কমাচ্ছে না কেন্দ্রীয় সরকার। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের দিকে নজর রেখেই আরও পরে অর্থাৎ ভোটের মুখে দাম কমাবে মোদি সরকার। যাতে সেই উদাহরণ দেখিয়ে প্রচারের পালে হাওয়া টানা যায়।

দিল্লিতে পেট্রোল-ডিজেলের দাম ১০০টাকার নীচে হলেও, কলকাতা-সহ দেশের অন্যান্য মেট্রো শহরে পেট্রোলের দাম ১০০টাকার উপরে। কলকাতায় শনিবারের দাম লিটার প্রতি ১০৬.০৩ টাকা। আর ডিজেল একশোর সামান্য কম। কিন্তু আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crud Oil) দাম কমেছে। ২ শতাংশ কমে এখন ব্যারেল প্রতি দাম ৮০ ডলারের নীচে। এই পরিস্থিতি ভারতের বাজারেও জ্বালানি তেলের দাম কমার কথা। সেই মতো ইঙ্গিতও দিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী।

কিন্তু মোদি সরকারের চোখ লোকসভা ভোটে। সেই কারণে ভোটের মুখে দাম কমিয়ে ইভিএম ভরাতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। এটা তাদের পুরনো চাল। যে কোনও নির্বাচনের আগেই জ্বালানি তেল, রান্নার গ্যাসে দাম কমিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করে বিজেপি। ভোটপর্ব মেটার শুধু অপেক্ষা। ইভিএম স্ট্রং রুমে ঢোকার আগেই দাম বাড়িয়ে দেয়। এবারেও সেই কৌশলই নিয়েছে মোদি সরকার- মনে করছে রাজনৈতিক মহল। সেই কারণেই আন্তর্জাতিক বাজারে  অপরিশোধিত তেলের দাম কমলেও ভারতে দাম কমানো হয়নি। তবে, আগামী বছরের শুরুতে পেট্রোল-ডিজেলের দাম কমানো কথা ঘোষণা হতে পারে। দেশের সব জায়গাতেই ১০টাকা মতো কমিয়ে ১০০ টাকার নীচে দুই জ্বালানি তেলের দাম রাখবে কেন্দ্র।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...