Friday, June 26, 2026

মার্চের শুরুতেই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ! বাংলায় কত দফায় নির্বাচন? বড় আপডেট কমিশনের

Date:

Share post:

আগামী ২২ জানুয়ারি অর্থাৎ রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনের দিনেই চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission)। আর তারপর, মার্চের গোড়াতেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ (Election Dates) ঘোষণা হতে চলেছে বলে খবর। সূত্রের খবর, ২০১৯ সালের মতোই মার্চের শুরুতেই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা হবে। আর এপ্রিল মাস জুড়ে চলবে ভোট। ফল প্রকাশ হবে মে মাসে।

তবে বাংলায় গতবারের মতোই ৮ দফায় ভোট করানোর পরিকল্পনা রয়েছে কমিশনের। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই ভোট গ্রহণ হবে বলে খবর। তবে প্রয়োজন অনুসারে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হতে পারে। আগামী জানুযারিতেই নির্বাচন কমিশনের একটি বেঞ্চ বাংলায় আসবে বলে জানা গেছে। তার আগে বাংলার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যস এসে পরিস্থিতি খতিয়ে দেখবেন। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছে, বাংলায় মোট ভোট কর্মীর সংখ্যা কত। এছাড়া ইভিএম মেশিন সংক্রান্ত প্রশিক্ষণও সেরে ফেলা হয়েছে বলে জানা গেছে।

সূত্রের খবর, রাম মন্দির উদ্বোধনের আবহে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন পর্ব মিটিয়ে ফেলতে চাইছে বিজেপি। আর সেকারণেই রাম মন্দির উদ্বোধনের দিনটিকেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...