Tuesday, March 24, 2026

গ্লাভস কারখানায় ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড! মৃ.ত কমপক্ষে ৬ শ্রমিক, কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

গভীর রাতে আচমকাই দাউদাউ করে জ্বলে উঠল কারখানা (Factory)। আর ভিতরেই অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু কমপক্ষে ৬ শ্রমিকের। পাশাপাশি গুরুতর জখম হয়ে হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন আরও কয়েকজন। ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে মহারাষ্ট্রে (Maharashtra)। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ২টো ১৫ মিনিট নাগাদ মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগরে একটি গ্লাভস তৈরির কারখানায় আগুন লাগে। নিমেষেই গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর, এদিন কারখানার ভিতরেই ঘুমোচ্ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। আচমকাই উত্তাপ অনুভব করতেই তাঁদের ঘুম ভাঙে। এরপর স্থানীয় বাসিন্দারাই কারখানা থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখতে পেয়ে দমকলে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। আগুন নেভানোর পাশাপাশি শুরু হয় উদ্ধারকাজও। পুলিশের তরফে জানানো হয়েছে, কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও অবধি ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিদ্বগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন শ্রমিক। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তাদের চিকিৎসা চলছে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

 

 

 

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...