Sunday, June 21, 2026

বছর শেষে শহর জুড়ে নি.ন্দা পোস্টার! লোকসভা ভোটের আগে চরম অ.স্বস্তিতে সৌমিত্র

Date:

Share post:

বিজেপি সাংসদ (BJP MP) সৌমিত্র খাঁয়ের (Saumitra Khan) বিরুদ্ধে বিষ্ণুপুর (Bishnupur) শহরে ছয়লাপ পোস্টার (Poster)। সেখানে যেমন লেখা ‘টিকিট বিক্রির কান্ডারি সৌমিত্র খাঁকে দূর হটাও’। কোনওটিতে আবার লেখা ‘বিষ্ণুপুরের জনগণ বিরোধী সৌমিত্র নিপাত যাক’। ‘১০ বছরের অবসান চাই, সৌমিত্র দালালের বিদায় চাই’। আর বছরের শেষদিনে এমন পোস্টার ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। তবে শুধু বিষ্ণুপুর শহরেই নয়, সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনেও এই পোস্টার দেখতে পাওয়া গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে এমন পোস্টারে রীতিমতো বিপাকে বঙ্গ বিজেপি।

তবে এখানেই শেষ নয়, জেলার একাধিক পঞ্চায়েত, বিধানসভা হাতছাড়া হয়েছে সাংসদ সৌমিত্রর জন্য এমনও অভিযোগ আনা হয়েছে পোস্টারে। তবে কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনও জানা যায়নি। পোস্টারে শুধু লেখা, বিষ্ণুপুরের শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত অনুশাসিত জনগণের তরফ থেকে এই পোস্টার। তৃণমূলের দাবি, এই পোস্টার প্রমাণ করছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কোন জায়গায় পৌঁছেছে। বিজেপি সাংসদ কাজ করেননি। তাই পোস্টারের মাধ্যমে বিজেপির নিচুতলার কর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন।

এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, ”যাঁরা এগুলো করছে তাঁদের উদ্দেশে বলি, বিজেপি বাংলায় ৩৫টা সিট পাবে। নিশ্চিন্তে থাকুন। ভারতবর্ষে রামমন্দির তৈরি হচ্ছে। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন।

 

 

 

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...