Saturday, April 4, 2026

কেন্দ্রের পরিবহণ নীতির প্র.তিবাদ! জাতীয় সড়কে বি.ক্ষোভ ট্রাক চালকদের, পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণে

Date:

Share post:

কেন্দ্রের নয়া পরিবহণ (Transport) নীতির প্রতিবাদ! রবিবার বছরের শেষ দিনে ডানকুনিতে (Dankuni) জাতীয় সড়ক (National Highway) অবরোধ করে বিক্ষোভ ট্রাক চালকদের (Truck Drivers)। এদিন জাতীয় সড়কে টায়ার জ্বেলে বিক্ষোভ দেখান ট্রাক চালকরা। যার জেরে প্রায় দু’ঘণ্টা বন্ধ হয়ে পড়ে যান চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১২ বিক্ষোভকারীকে আটক করে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। তার পরে জাতীয় সড়কে ফের স্বাভাবিক হয় যান চলাচল।

রবিবার বছরের শেষ দিন। আর সাধারনভাবেই এদিন বহু মানুষ ১৯ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে বেড়াতে যাচ্ছিলেন। সেই সময় বিক্ষোভের কারণে সমস্যায় পড়েন বহু যাত্রী। তবে শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিত। যদিও তার আগে দীর্ঘসময় যান বন্ধ থাকার কারণে বিপাকে পড়েন বহু মানুষ। আটকে পড়ে অ্যাম্বুল্যান্সও।

উল্লেখ্য, ভারতীয় ন্যায় সংহিতায় হিট অ্যান্ড রান মামলায় কড়া শাস্তির কথা বলা হয়েছে। সেখানে জানানো হয়েছে, পথ দুর্ঘটনায় কারও মৃত্যু হলে চালক যদি প্রশাসনকে না জানিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান, তাহলে তাঁর ১০ বছর জেল হবে। সঙ্গে পাঁচ লক্ষ টাকা জরিমানা। এই প্রস্তাব আইনে পরিণত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। আর সেই আইনের বিরুদ্ধেই ডানকুনিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন ট্রাক চালকেরা। বিক্ষোভকারীদের অভিযোগ, এই আইন চালু হলে চালকদের সমস্যা বেশি। তাঁদের একাংশের আশঙ্কা, দুর্ঘটনাগ্রস্তকে হাসপাতালে ভর্তি করাতে গেলে জনরোষের শিকার হতে পারেন।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...