Thursday, June 18, 2026

দলের ২৭তম প্রতিষ্ঠা দিবস থেকেই দেশজুড়ে বিজেপি উৎখাতের সংকল্প তৃণমূলের

Date:

Share post:

আজ, পয়লা জানুয়ারি। নতুন বছরের সূচনা। ১৯৯৮ সালে এই দিনটিতে তৎকালীন রাজ্যের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banrejee) হাত ধরে প্রতিষ্ঠা হয়েছিল বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC)। অনেক ঝড়-ঝাপটা, ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে দেশের অন্যতম প্রতিষ্ঠিত দল তৃণমূল। জোড়াফুলের ২৭ তম জন্মদিনের বছরেই হতে চলেছে দেশের সরকার গঠনের আরও একটি নির্বাচন। ফলে সব দিক থেকে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বছরে নতুন সংকল্প নিয়ে প্রতিষ্ঠা দিবস (Foundation Day) থেকে তৃণমূল নেতৃত্বের বার্তা— ‘বিজেপির হাতে দেশ নিরাপদ নয়’।

প্রতি বছরই দলের প্রতিষ্ঠা দিবসের দিনটিকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে থাকে তৃণমূল। আজও দিনভর শহর থেকে জেলা একাধিক রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি রয়েছে তৃণমূলের। এদিন সকালে তৃণমূল ভবনে দলীয় পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সহ নেতৃত্ব।

দলের প্রবীণ কর্মীদের সংবর্ধনা, এলাকার গুণীজন ও বিশিষ্টদের সম্মাননা জ্ঞাপন, রক্তদান শিবির, হাসপাতালে ফল-মিষ্টি বিতরণ, দুঃস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান, পড়ুয়াদের শিক্ষণ সামগ্রী বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতা, দলীয় কর্মী ও এলাকার মানুষদের নিয়ে মধ্যাহ্নভোজ ইত্যাদি। এছাড়াও ছোট আকারে পথসভার মাধ্যমে রাজ্যবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করবেন তৃণমূল কর্মীরা। আজ থেকে গোটা জানুয়ারি মাস ব্যাপী ঠাসা কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে। মনীষীদের জন্মদিন যথাযথ পালন করবে তৃণমূল। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ‘সুভাষ উৎসব’ পালন করবে জোড়াফুল শিবির।

আর কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচন। রাজ্যের ৪২টি আসনকেই পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল। লোকসভা ভোটের প্রস্তুতি পুরোদমে নেমে পড়ার সংকল্প নেবেন তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীরা। ইতিমধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছেন, বিজেপি হটাও, দেশ বাঁচাও। সেই স্লোগানের সঙ্গে সুর মিলিয়ে তৃণমূল নেতৃত্ব বলছেন, বিজেপির হাতে দেশ নিরাপদ নয়। কেন্দ্রের বিজেপি সরকারের আমলে সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে দুর্দিন। রামমন্দিরকে সামনে রেখে ধর্মীয় উন্মাদনা তৈরি করে যাবতীয় ‘ব্যর্থতা’ ঢাকার মরিয়া চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। মানুষের স্বার্থেই তাই এই সরকার বদল জরুরি। লোকসভা ভোটকে মাথায় রেখে এদিন থেকেই সর্বত্র প্রচার কর্মসূচিতে নেমে পড়তে চলেছেন তৃণমূল নেতৃত্ব। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন আর কেন্দ্রে মোদি সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ ও বঞ্চনা— এটাই হাতিয়ার হতে চলেছে তৃণমূলের।

 

 

 

 

Related articles

শিল্প-শিক্ষা থেকে নারী সুরক্ষায় জোর, রাজ্যপালের ভাষণে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা

অষ্টাদশ বিধানসভা অধিবেশন শুরু হল রাজ্যপাল আর এন রবির (Governor RN Ravi) ভাষণের মধ্যে দিয়ে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায়...

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...