Thursday, June 18, 2026

“কোনওরকম অ.পশক্তির কাছে মাথানত নয়”: দলের প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতার, শুভেচ্ছা অভিষেকেরও

Date:

Share post:

সোমবার নতুন বছরের প্রথম দিন। একই সঙ্গে এদিন তৃণমূল কংগ্রেসের (TMC) ২৭তম প্রতিষ্ঠা দিবস (Foundation Day) অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জন্মদিন। ১৯৯৮ সালের এই দিনের তৃণমূলের জন্ম দিয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরেই লোকসভা নির্বাচন। লক্ষ্য এবার দিল্লির মসনদেও পরিবর্তন আনা। তাই দলের প্রতিষ্ঠা দিবসেই এদিন রাজ্যের প্রতিটি প্রান্তে আওয়াজ উঠছে, ‘নয়া বছরে বদল চাই, বিজেপির হাতে দেশ নিরাপদ নয়।’ আর এদিন দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকাল সকাল এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল নেত্রী। এদিন মমতা (Mamata Banerjee) লেখেন, মা – মাটি – মানুষের সেবায় ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল। তৃণমূল কংগ্রেস পরিবার আজ অগণিত মানুষের আশীর্বাদ ভালোবাসা- দোয়ায় পরিপূর্ণ। আপনাদের অকুণ্ঠ সমর্থনকে পাথেয় করেই বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের জন্য লড়াই চালিয়ে যাবো আমরা। কোনরকম অপশক্তির কাছে মাথা নত নয়, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে।

তবে এদিন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। এদিন অভিষেক লেখেন, প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রাজ্য তথা দেশবাসীর উন্নয়নের স্বার্থে মা-মাটি-মানুষ সর্বদা নিয়োজিত। তৃণমূল কংগ্রেস পরিবারের সকল কর্মীর আত্মত্যাগ এবং নিরলস প্রচেষ্টাকে আমার কুর্ণিশ। তাঁরাই আমাদের দলের মেরুদণ্ড। নতুন বছরে নব-উদ্যমে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত হন। সকল ক্লেদ, বিষাদ, গ্লানি মুছে যাক সুখের পরশে।

প্রতি বছরই দলের প্রতিষ্ঠা দিবসের দিনটিকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে থাকে তৃণমূল, এদিনও রাজ্যের প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে, প্রতিটি শহরে, প্রতিটি গ্রামে একাধিক কর্মসূচি রয়েছে বাংলার শাসক দলের। এদিন থেকে গোটা জানুয়ারি মাসব্যাপী ঠাসা কর্মসূচি নেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে সুভাষ উৎসব পালন করবে জোড়াফুল শিবির।

একই সঙ্গে নতুন বছরেই লোকসভা নির্বাচন। তাই এদিন থেকে লোকসভা ভোটের প্রস্তুতিও পুরোদমে নেমে পড়ার সংকল্প নেন তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীরা। ইতিমধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছেন, ‘বিজেপি হটাও, দেশ বাঁচাও’। সেই স্লোগানের সঙ্গে সুর মিলিয়ে তৃণমূল নেতৃত্ব বলবেন, বিজেপির হাতে দেশ নিরাপদ নয়।

 

 

 

Related articles

একই অভিযোগ, আলাদা পরিণতি! শাহানু গ্রেফতার হলেও কেন অধরা টাকির চেয়ারম্যান?

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, North 24 Parganas Zilla Parishad) তথা তৃণমূল নেতা শাহানুর...

আমেরিকা-ইরান যুদ্ধের অবসান! স্বাক্ষর শান্তিচুক্তি, দেশে কমবে জ্বালানির দাম?

১০০ দিনের বেশি সংঘর্ষের পর অবশেষে আমেরিকা-ইরানের যুদ্ধের অবসান! খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত এক...

লক্ষ্মীবারে কলকাতায় কত হল সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর (Gold-Silver Price Today)। আন্তর্জাতিক...

অসুস্থ সুজিতের চিকিৎসায় সেলিব্রেটি বিধায়কদের কাছে অর্থ সাহায্য দাবি!

টলিউড পরিচালক সুজিত গুহর (Sujit Guha) অসুস্থতার খবর নতুন নয়। কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার হাসপাতালে ভর্তি...