Monday, April 6, 2026

 ফের মণিপুরে হিংসার বলি ৪, জঙ্গি হামলায় আহত ৪ পুলিশ কর্মী সহ ১ জওয়ান

Date:

Share post:

ফের মণিপুরে হিংসার ঘটনা। নতুন বছরেই রক্তাক্ত হল মণিপুর। সোমবার বিকেলে উপত্যকায় থৌবল জেলায় গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু হয়েছে চার জনের। আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঠেকাতে মণিপুর সরকার রাজধানীতে ইম্ফল সহ উপত্যকার পাঁচ জেলায় কার্ফু জারি করেছে। থৌবল ছাড়াও তালিকায় রয়েছে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, বিষ্ণুপুর এবং ককচিং।গুরুতর আহত হয়েছেন আরও ৪। হিংসার জেরে ফের কারফিউ শুরু করছে মণিপুর প্রশাসন। এরপর আজ, মঙ্গলবার মণিপুরের মোরেহ শহরে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের অতর্কিত হামলায় ৪ পুলিশ কমান্ডো এবং এক বিএসএফ জওয়ান আহত হয়েছেন।

পয়লা জানুয়ারি বিকেলে থৌবালের লিলং এলাকায় শুরু হয় গোষ্ঠী সংঘর্ষ। ইম্ফল থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত লিলং। সেখানেই চলে গুলির লড়াই। জানা গিয়েছে, সেনার পোশাক পরে কমপক্ষে ২৫ জন জঙ্গি হাজির হয় গ্রামের একটি বাড়িতে। দাবি করে বিপুল অঙ্কের টাকা। প্রতিবাদ করলে ওই বাড়ির এক সদস্যকে গুলি করে জঙ্গিরা। তখনই গ্রামবাসীরা জড়ো হয়ে প্রতিবাদ করেন। তারপর তাঁদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। আহত হয়েছেন আরও চারজন, তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থলে গ্রামবাসীদের মৃত্যুর খবর পেলেও সেখানে পৌঁছতে পারেনি পুলিশ। কারণ সেই সময় গ্রামের প্রবেশপথ আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, জঙ্গিদের ঘিরে রেখেছেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছে জঙ্গিদের চিহ্নিত করবেন পুলিশ আধিকারিকরা। তারপরে এই ঘটনা নিয়ে সরকারিভাবে বিবৃতি দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে।

থৌবাল, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, কাকচিং এবং বিষ্ণুপুর জেলায় কারফিউ জারি করেছে মণিপুর প্রশাসন৷ ২০২৩ সালের মে মাস থেকে গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ হয়েছিল এই রাজ্য৷ সংঘর্ষে অন্তত ২০০ জনের মৃত্যু হয়৷ গৃহহীন হয় ৬০ হাজার মানুষ৷

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...