Saturday, April 4, 2026

ভোটের আগে কেরোসিনের দাম কমানোর ‘গিমিক’ কেন্দ্র সরকারের

Date:

Share post:

ঘটা করে রান্নার গ্যাসের নানা প্রকল্প আনলেও আদতে দেশের সাধারণ গরিব মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনা থেকে। লোকসভা ভোটের আগে তাই কেরোসিনে (kerosene) ছাড়কে ভোটের তাস হিসাবে ব্যবহার করছে বিজেপি সরকার। বছরের শুরুতে নামমাত্র কেরোসিনের দাম কমিয়ে সাধারণ মানুষের মন জয়ের চেষ্টা।

কেন্দ্রে মোদি সরকারের জমানায় ধাপে ধাপে রান্নার গ্যাসের (domestic cylinder) দাম বেড়ে হাজার টাকায় দাঁড়িয়েছে। ভর্তুকির (subsidy) পরিমাণ সেখানে ছিল মাত্র ২০০টাকা। পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের আগে শুধুমাত্র উজ্জ্বলা যোজনার গ্যাসে ভর্তুকির পরিমাণ বাড়িয়ে ৩০০ টাকা করা হয়, যাতে গ্যাসের দাম প্রায় ৬০০ টাকা হয়ে দাঁড়ায়। সাধারণ মানুষ তারপরেও এত দাম দিয়ে গ্যাস ব্যবহার করতে না পেরে ফিরে গিয়েছে কাঠ ও কেরোসিনে।

কিন্তু সেখানেও স্বস্তি নেই। এক লিটার কেরোসিন কিনতে গুনতে হত প্রায় ৮০ টাকা। সেই দাম নতুন বছরের শুরুতে ২ টাকা ৫০ পয়সা কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। ২০২৩-এর মার্চের পর এই প্রথম কমানো হল কেরোসিনের দাম। তবে এতেও গ্রামাঞ্চলের মানুষকে প্রায় ৭৫ টাকা প্রতি লিটারে কেরোসিন কিনতে হবে। ভোট বড় বালাই। তাই ভোটের আগে দেশের গ্রামাঞ্চলের বিপুল ভোটব্যাঙ্কের নজর টানতে গাজর ঝোলানোর মত আড়াই টাকা দাম কমানো হল, তাতে আদৌ গরিব মানুষের কোনও সুরাহা হল না।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...