Saturday, April 4, 2026

অটোগ্রাফ চাওয়ার নামে দঃ কোরিয়ার বিরোধী নেতাকে ছুরির কোপ!

Date:

Share post:

সাংবাদিক সম্মেলন চলাকালীন দক্ষিণ কোরিয়ার বিরোধী দলের সর্বোচ্চ নেতা লি জায়ে মায়েউংকে (Lee Jae-myung) ছুরির কোপ এক প্রৌঢ়ের। ঘটনাস্থলেই আততায়ীকে ধরে ফেলে পুলিশ। তবে কী উদ্দেশ্যে তিনি এই হামলা চালান তা এখনও স্পষ্ট নয়। লি-কে দ্রুত সিওল ন্যাশানাল ইউনিভার্সিটি হাসপাতালে (Seoul National University Hospital) ভর্তি করা হয়।

মঙ্গলবার সকালে বুসান শহরে একটি সাংবাদিক সম্মেলন করছিলেন। সেই সময় সমর্থকদের মধ্যে থেকে বছর ষাটের এক প্রৌঢ় অটোগ্রাফ চাওয়ার জন্য এগিয়ে যান। এবং সেই সময়েই লি-এর বাম ঘাড়ে ছুরি বসিয়ে দেন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন লি। সেখান থেকে তাঁকে এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারদের অনুমান মস্তিষ্ক থেকে হৃৎপিণ্ডে রক্ত সংবহনকারী জুগুলার শিরা (jugular vein) ক্ষতিগ্রস্থ হয়ে থাকতে পারে লি-এর।

তবে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক নেতাদের ওপর অস্ত্র নিয়ে হামলার ঘটনা নতুন নয়। লি-এর ডেমোক্রেটিক পার্টির (Democratic Party) পূর্ববর্তী নেতাকেও একইভাবে জনসমাবেশে মাথায় আঘাত করা হয়েছিল ২০২২ সালে। রাষ্ট্রপতি পদপ্রার্থী কনসার্ভেটিভ পার্টির পার্ক গিউং হাই-কেও মুখে ছুরির আঘাত করা হয়েছিল ২০০৬ সালে। তবে লি-এর ওপর আক্রমণের নেপথ্যে তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগের বিষয়গুলি থাকতে পারে।

২০২২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে লি মাত্র ০.৭৩ শতাংশ ভোটে পরাজিত হন। এত কম ব্যবধানে পরাজয় দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম। আগামী নির্বাচনেও তাঁর দাঁড়ানোর কথা রয়েছে। তবে তার আগেই সিওংনাম শহরে বেআইনি জমি হস্তান্তর সংক্রান্ত মামলায় জড়িয়ে পড়েন। যদিও দুর্নীতি বা মামলাকে দূরে সরিয়ে রেখে এই ঘটনায় বিরোধী নেতার পাশে দাঁড়িয়েছেন রাষ্ট্রপতি ইউন সুক ইওল (Yoon Suk Yeol)। ঘটনার নিন্দা করে লি-এর যথাযথ চিকিৎসা নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...