Friday, April 3, 2026

আজ আমির কন্যা ইরার বিয়ে, খোশ মেজাজে অভিনেতার দুই প্রাক্তন স্ত্রী!

Date:

Share post:

নতুন বছরের তৃতীয় দিনে আমির খানের (Amir Khan) বাড়িতে বিয়ের সানাই, আলোর রোশনাই। মেয়ে ইরার (Ira Khan wedding) বিয়ে নিয়ে মঙ্গলবার থেকেই ব্যস্ত অভিনেতা। দু’বছর ধরে প্রেম করার পর কত নভেম্বরেই ফিটনেস কোচ নূপুর শিখরের (Nupur Sikhar) সঙ্গে ঘটা করে বাগদান সেরেছিলেন ইরা। এবার চার হাত এক হওয়ার পালা। তবে মেয়ের বিয়েতে নজর কাড়লেন ইরার মা রিনা দত্ত এবং আামিরের দ্বিতীয়া স্ত্রী কিরণ রাও (Kiran Rao)। বলিউডের মিস্টার পারফেকশনিস্টের দুই প্রাক্তনকে একেবারে অন্য মেজাজ দেখা গেল গতকাল।

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, বিয়ের কনে রূপে আামির-কন্যাকে কেমন দেখতে লাগবে তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। চিরাচরিত স্টাইলের বাইরে গিয়ে মঙ্গলবার চেনা ছন্দেই নিজের গায়ে হলুদ সারেন ইরা।পরনে ছিল সাদা-কালো রঙের একটি শার্ট আার সঙ্গে মিনি স্কার্ট। মুখে মেক আপের লেশমাত্র ছিল না। কালো পোশাক পরে এসেছিলেন আমিরও। একদিকে যখন বাবা মেয়ের পোশাকে রঙের মিল, অন্যদিকে রংমিলান্তিতে আমিরের দুই প্রাক্তন। রিনা ও কিরণ দুজনেই শাড়ি পরে হাতে উপহারের ব্যাগ নিয়ে অনুষ্ঠানে হাজির। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ছবি।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...