Wednesday, April 1, 2026

কেন্দ্রীয় এজেন্সির তলবে ‘না’ , তৃতীয় বার ইডির সমন এড়ালেন কেজরিওয়াল 

Date:

Share post:

আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। গত দুবারের মতো এবারেও হাজিরা এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী(Delhi CM)। আপের (AAP) তরফে বলা হয়েছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে ডেকে পাঠানো হচ্ছে। সেই কারণেই ইডির সমনে সাড়া দেওয়ার প্রয়োজন বোধ করছেন না কেজরিওয়াল (Arvind Kejriwal)।

গত বছরের ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বর ডেকে পাঠানো হয়েছিল আপ প্রধানকে। প্রথমবার মধ্যপ্রদেশে প্রচারের কাজে ব্যস্ত ছিলেন বলে ইডি দফতরে যাননি কেজরি। দ্বিতীয়বার অর্থাৎ ২১ ডিসেম্বর অরবিন্দ যোগাভ্যাসের অনুশীলনের জন্য যেতে পারেননি বলে জানিয়েছিলেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। এরপর আজ সকালেই আম আদমি পার্টির তরফে বলা হয় যে ED দফতরে আজ যাবেন না মুখ্যমন্ত্রী। যতই লোকসভা নির্বাচন এগিয়ে আসছে ততই বিজেপির প্রতি হিংসামূলক রাজনীতি বাড়ছে। বিরোধী জোটের নেতাদের একের পর এক অভিযোগে বারবার বিব্রত করার চেষ্টা হচ্ছে বলেই মনে করছেন অনেকে। এদিন কেন্দ্রীয় এজেন্সির সমনকে বেআইনি দাবি করে অরবিন্দ জানান তদন্তের স্বার্থে তিনি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু আইনিসম্মত সমন হলে তবেই তিনি হাজিরা দেবেন। আপ নেতারা মনে করছেন গ্রেফতারির উদ্দেশ্য নিয়েই বারবার ডেকে পাঠানো হচ্ছে কেজরিওয়ালকে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...