Tuesday, June 23, 2026

এখনই জামিন নয়, শীর্ষ আদালতে পিছিয়ে গেল মানিক ভট্টাচার্যের শুনানি

Date:

Share post:

পিছিয়ে গেল শুনানি, নিয়োগ মামলায় ধৃত প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের জামিন এখনই হচ্ছে না। শীর্ষ আদালতে হলফনামা জমা দেওয়ার জন্য সময় চাইলেন ইডির আইনজীবী এস ভি রাজু। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সাত দিনের সময় সীমা নির্দিষ্ট করে দেয় সুপ্রিম কোর্ট। দু সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা যাচ্ছে।

মানিক ভট্টাচার্যের আইনজীবী মুকুল রোহাতগির অভিযোগ, বিনা কারণে জামিন আটকে রাখা হচ্ছে। অন্যদিকে ED এর তরফে বলা হয়েছে প্রাক্তন পর্ষদ সভাপতি নাকি তদন্তে সহযোগিতা করছেন না। গত ১৬ নভেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মানিকের জামিনের আবেদন নাকচ করেছিলেন। তাঁর পর্যবেক্ষণ ছিল, এই মুহূর্তে অভিযুক্তকে জামিন দিলে ইডির তদন্তে তার প্রভাব পড়বে। সমাজের উপরেও এর প্রভাব পড়ার আশঙ্কা করেন তিনি। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলার তদন্তের জন্য সিবিআইকে দু মাসের সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...