Monday, April 6, 2026

এবার লেবাননের বেইরুটে ইজরায়েলের হামলা! খতম হামাস শীর্ষ নেতা

Date:

Share post:

প্যালেস্টাইন ছাড়িয়ে এবার লেবাননের শহর বেইরুটে হামলা ইজরায়েলের। সেনার হামলায় সেখানে মৃত্যু হল হামাসের অন্যতম শীর্ষ নেতা সালেহ আল-আরুরির। হামাসের উপপ্রধান ছিল সালেহ। হামাসের তরফে নিশ্চিত করা হয়েছে এই মৃত্যুর খবর।

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, লেবাননের বৃহত্তম শহর বেইরুটের দক্ষিণ শহরতলিতে হামাসের ডেরায় হামলা চালায় ইজরায়েল। এই হামলায় সালেহ ও তাঁর দেহরক্ষীরা সকলেই মারা গিয়েছে। যে বিল্ডিংয়ে ওই জঙ্গি নেতা ছিল সেখানকার দুটি তলা ও সামনে দাঁড়ানো একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ইজরায়েলের হামলায়। হামাস নিধনে ইজরায়েলের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যতক্ষন না শেষ হামাস জঙ্গির মৃত্যু হচ্ছে ততক্ষণ লড়াই থামবে না। সেই মতো এবার প্যালেস্টাইন ছাড়িয়ে লেবাননের মাটিতে হামলা চালালো ইজরায়েল।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইজরায়েলের বুকে হামলা চালায় হামাস। তার পরই ‘জবাব’ দিতে গাজা ভূখণ্ডে হামলা চালায় ইজরায়েল। সেই সংঘর্ষ এখনও চলছে। হামাস (Hamas) বনাম ইজরায়েল (Israel) যুদ্ধে এ পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ২২ হাজার প্যালেস্তিনীয়র। নিহতদের মধ্যে শিশু ও মহিলার সংখ্যাই বেশি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...