Monday, April 6, 2026

১০দিনের মধ্যে প্রাথমিকে নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদন খারিজ করে শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রীতিমত সময় বেঁধে দিয়ে প্যানেল প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। প্যানেল প্রকাশ আগে হয়ে থাকলে তার হার্ডকপি (hard copy) জমা দেওয়া নির্দেশ দেওয়া হয়।

২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ (primary TET) সংক্রান্ত মামলায় এর আগেও নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ২০১৪ সালের নিয়োগের পরীক্ষার নিয়োগের প্রক্রিয়া ২০১৬ ও ২০২০ সালে হয়েছিল। সেই সময় প্যানেল প্রকাশ হয়। কিন্তু প্যানেল প্রকাশের পরেই ২০১৬ সালের নিয়োগ নিয়ে হাইকোর্টে মামলা হয়। ফলে নিয়োগ সম্ভব হয়নি। সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা ২০১৬ ও ২০২০ – দুটি প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন। ২০১৬ সালের প্যানেল প্রকাশ করা হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে, পর্ষদের এই দাবি না মেনে দুবার প্রকাশিত পুরো প্যানেল দেখতে চান বিচারপতি অমৃতা সিনহা।

২০১৬ সালের প্যানেল প্রকাশ হয়ে যাওয়ায় বিচারপতির এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে (Division Bench) যায় পর্ষদ। ডিভিশন বেঞ্চ সেই মামলা আবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ফেরৎ পাঠায়। মঙ্গলবার সেই মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৪২ হাজার ৯৪৯ জন চাকরিপ্রার্থীর পুরো প্যানেল প্রকাশের নির্দেশ দেন ১০ দিনের মধ্যে। আগে সেই প্যানেল প্রকাশ হয়ে থাকলে হার্ডকপি জমার নির্দেশ দেন। আগামী ১৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। সেই দিন আদালতে প্যানেলের হার্ডকপি প্রকাশের সম্ভাবনা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...