Monday, April 6, 2026

বজরং-সাক্ষী-বিনেশদের বিরুদ্ধে প্রতিবাদে সরব দেশের শতাধিক তরুণ কুস্তিগির

Date:

Share post:

বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং বিনেশ ফোগাটের বিরুদ্ধে এ বার প্রতিবাদে সামিল দেশের শতাধিক তরুণ কুস্তিগির। নয়াদিল্লির যন্তর মন্তরে নতুন প্রতিবাদে সামিল হয়েছেন তাঁরা। শতাধিক কুস্তিগিরের দাবি বজরং, সাক্ষী এবং বিনেশদের আন্দোলনের জন্য অচলাবস্থা তৈরি হয়েছে ভারতীয় কুস্তিতে। এর ফলে গত এক বছরে তাঁরা বেশ কিছু প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ হারিয়েছেন। অন্য দিকে, সর্বভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে নতুন করে হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন সাক্ষী।
দিল্লি, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের বিভিন্ন অংশ থেকে শতাধিক তরুণ কুস্তিগির বুধবার যন্তর মন্তরে জমায়েত করেন। পুলিশকে না জানিয়েই তাঁরা জমায়েত করেন। তাঁদের বক্তব্য, বজরংদের আন্দোলনের ফলে তাঁদের কুস্তিজীবনের এক বছর নষ্ট হয়েছে। তিন রাজ্যের বিভিন্ন কুস্তি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তাঁরা বাসে করে প্রতিবাদ স্থলে আসেন।বজরং, সাক্ষী এবং বিনেশের বিরুদ্ধেও স্লোগান দেন প্রতিবাদী শতাধিক কুস্তিগির।
উল্লেখ্য, ব্রিজভূষণের বিরুদ্ধে প্রতিবাদের প্রধান মুখ ছিলেন বজরং, সাক্ষী এবং বিনেশ।এই পরিস্থিতিতে ব্রিজভূষণের বিরুদ্ধেও নতুন করে সরব হয়েছেন সাক্ষী। তিনি বলেছেন, গত দু-তিন দিন ধরে ব্রিজভূষণের আশ্রিত গুন্ডারা সক্রিয় হয়ে উঠেছে। আমার মাকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। আমার পরিবারের কাউকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। সমাজমাধ্যমেও আমাদের অনেকে সমালোচনা করছেন। তাঁদের মনে রাখা উচিত, তাঁদেরও বোন বা কন্যাসন্তান রয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...