Tuesday, April 7, 2026

সিরাজ এক্সপ্রেসের সামনে কেপটাউনে মাত্র ৫৫ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

Date:

Share post:

নতুন বছরে বোধহয় প্রতিজ্ঞা করে মাঠে নেমেছিলেন মহম্মদ সিরাজ।তিনি যে বিধ্বংসী মেজাজে রয়েছেন, তা সকলেই দেখলেন কেপটাউন টেস্টে। এক দুই নয়, একাই ৬টি উইকেট সাবাড় করলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ।সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ৩২ রান ও ১ ইনিংসে হেরেছিল ভারত। এ বার নতুন বছরে কেপটাউনে প্রোটিয়া বধের লক্ষ্যে নেমেছে টিম ইন্ডিয়া। টস হেরে প্রথমে ফিল্ডিং করছে ভারত।
এখনও অবধি দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডের যা অবস্থা, তাতে অবশ্য শেষটা কোথায় গিয়ে হবে তা অনেকটাই আঁচ পাওয়া যাচ্ছে।জীবনের সেরা টেস্ট পারফরম্যান্স করলেন মহম্মদ সিরাজ। তার দাপটে মাত্র ৫৫ রানে শেষ ডিন এলগারদের ব্যাটিং। টেস্ট এক ইনিংসে ভারতের বিরুদ্ধে এটাই কোনও বিপক্ষের সবচেয়ে কম স্কোর। দুটি করে উইকেট পেয়েছেন জশপ্রীত বুমরাহ ও মুকেশ কুমার।

Related articles

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...