Saturday, June 20, 2026

স্বামী-সন্তানরা ঘুমিয়ে পড়তেই চরম সিদ্ধান্ত গৃহবধূর, বালিগঞ্জের আভিজাত এলাকায় চাঞ্চল্য

Date:

Share post:

দুই সন্তানকে ঘুম পাড়িয়ে পাশের ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলে মায়ের চরম পরিণতি। ঘটনা বালিগঞ্জ ডোভার পার্কের অভিজাত এলাকায় একটি কোয়ার্টারের। ব্যাঙ্ক আধিকারিকের স্ত্রীর দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মহিলার মৃত্যুতে দানা বেঁধেছে রহস্য।

মৃতার নাম রেশমি বর্মা (৩২)। পরিবার সূত্রে খবর, বুধবার রাতে খাওয়াদাওয়ার পর ঘুমোতে যান। সন্তানদের ঘুম পাড়ান। এর পর বৃহস্পতিবার সকালে দেখা যায় ওই ঘরে নেই বধূ। পাশের ঘরে গিয়ে তাঁরা দেখেন বধূ চোখ সিলিং ফ্যান থেকে ঝুলছেন।

খবর পেয়ে ঘটনা স্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, হয়তো বাচ্চারা ঘুমিয়ে পড়ার পর পাশের ঘরে গিয়ে আত্মহত্যা করেন মহিলা। তবে ঘটনার সময় স্বামী বাড়িতে থাকায় পুলিশ সন্দেহের চোখে দেখছে ঘটনাটি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন-৪৮ ঘণ্টা পেরলেও মেলেনি দে.হ! মডেল দিব্যার বিরুদ্ধে বি.স্ফোরক অ.ভিযুক্ত হোটেল মালিক

 

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...