Wednesday, May 20, 2026

অভিযুক্তরা কেন হাসপাতালে? এসএসকেএমের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের!

Date:

Share post:

কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতারের পর একাধিক প্রভাবশালী কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM ) ভর্তি রয়েছেন। এতে বিচার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে এই অভিযোগ তুলে জনস্বার্থ মামলা করা হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এসএসকেএমের ডিরেক্টরের রিপোর্ট তলব করল। আজ আদালতে এই মামলার শুনানিতে বলা হয়েছে যেসব অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তিরা এই মুহূর্তে কলকাতার অন্যতম বড় এই হাসপাতালে ভর্তি রয়েছেন, তাঁদের চিকিৎসা সংক্রান্ত সব রিপোর্ট আগামী ২৪ জানুয়ারির মধ্যে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জমা দিতে হবে। মামলাকারীরা সুজয়কৃষ্ণ ভদ্র, জ্যোতিপ্রিয় মল্লিকের প্রসঙ্গ তুলে জানান যে ইডি হেফাজতে থাকা সত্ত্বেও এনারা হাসপাতালে ভর্তি থাকায় তদন্ত প্রভাবিত হচ্ছে। এরপরই রিপোর্ট তলব করেন বিচারপতি। এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ এই নিয়ে কোন প্রতিক্রিয়া দেয়নি।

Related articles

প্রতিশ্রুতি মতো জমি হস্তান্তর শুরু: BSF-কে ২৭ কিমি জমি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে ভারতের বাংলার সীমান্তে কাঁটাতারের বেড়া পড়বে। ক্ষমতায় আসার পরে প্রথম মন্ত্রিসভার বৈঠক...

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...

বিধানসভায় বিরোধী দলনেতা-বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা: অধ্যক্ষের বিবেচনার উপর সিদ্ধান্ত নির্ভর, জানালেন প্রিন্সিপল সেক্রেটারি

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ও বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা অব্যাহত। বুধবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত...