Thursday, June 25, 2026

কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ নিয়ে ধোঁয়াশা, ভোরে SSKM হাসপাতালে সুজয়কৃষ্ণ!

Date:

Share post:

নিয়োগ মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের পর আজ ভোরেই জোকা ইএসআই হাসপাতাল থেকে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital )ফিরিয়ে আনা হল তাঁকে। বুধবার সন্ধ্যা থেকেই ED এর অতি সক্রিয়তা খবরের শিরোনামে উঠে আসে। প্রায় পাঁচ মাস পর পিজি হাসপাতাল থেকে বের করা হয় সুজয়কৃষ্ণকে। তবে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজটি রাতেই সম্পন্ন হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয় বলেই কানাঘুষো শোনা যাচ্ছে।

গতকাল মধ্যরাতে নিয়োগ কাণ্ডে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) কণ্ঠস্বরের নমুনা (Voice Sample) সংগ্রহ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। সূত্রের খবর, জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রথমে সুজয়কৃষ্ণের শারীরিক পরীক্ষা করা হয়। তারপরেই একাধিকবার তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। সেই সময় উপস্থিত ছিলেন ENT বিশেষজ্ঞরাও। তবে শুধু সাউন্ড-প্রুফ নয়, ইকো-প্রুফ রুম তৈরি রাখা হয়েছিল জোকা ইএসআইতে। ভয়েস স্যাম্পেল সংগ্রহ করার পর তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে ইডি সূত্রে খবর। কিন্তু আদৌ সংগ্রহ কতটা সম্ভব হয়েছে তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। প্রাথমিকভাবে তাঁকে জোকাতে রাখা হলেও, ইডি সূত্রে জানা গিয়েছে, রাত ৩টে ২০ নাগাদ অভিযুক্তকে আবার ইএসআই হাসপাতাল থেকে এসএসকেএম হাসপাতালে ফেরত আনা হয়েছে।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...