Monday, March 16, 2026

ভারতে জি-২০ সম্মেলন ভেস্তে দিতে বড়সড় ফাঁদ চি.নের! প্রকাশ্যে বি.স্ফোরক তথ্য

Date:

Share post:

গত বছরের সেপ্টেম্বর মাসেই ভারতের নেতৃত্বে আয়োজিত হয়েছিল জি-২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)। বিভিন্ন দেশের হাই প্রোফাইল রাষ্ট্রনেতারা দিল্লিতে উপস্থিত হন। আর এই সম্মেলনের কয়েক মাস পর অর্থাৎ বছর ঘুরতে না ঘুরতেই সামনে এল বিস্ফোরক তথ্য। এবার জানা গেল, সামিট চলাকালীন জি-২০ পোর্টালে (Portal) বড়সড় সাইবার হামলা (Cyber Attack) চালিয়ে ওই পোর্টালটিকে হ্যাক করার ছক কষা হয়েছিল! যদিও তা নজরে আসতে না আসতেই সঙ্গে সঙ্গে তা রুখে দেয় ভারত (India)। এরপরই শুরু হয় খোঁজখবর নেওয়ার পালা। হাতে উঠে আসে চিনের একটি ভিপিএন। আর এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ঘটনার পিছনে কী তবে বেজিংয়ের (Beijing) হাত রয়েছে?

 

বুধবার ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো অর্ডিনেশন সেন্টারের সিইও রাজেশ কুমার বার্ষিক সম্মেলনে ভারতের মাটিতে আয়োজিত জি-২০ সামিটে সাইবার হানার বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি বলেন, “জি-২০ অ্যাকাউন্টে প্রতি মিনিটে ১৬ লক্ষ বার সাইবার অ্যাটাক হয়েছে। যখন থেকে ওয়েবসাইটটি সক্রিয় করা হয়েছে তখন থেকে লাগাতার এই হামলা চালানো হয়েছে। তবে এখানেই শেষ নয়, সম্মেলন চলাকালীনও পোর্টালটিতে সাইবার হানা হয়েছে। এইভাবে সাইবার হামলা চালিয়ে জি-২০ পোর্টালটি হ্যাক করার ছক ছিল হ্যাকারদের। যদিও বিষয়টি বুঝতে পেরেই তা বানচাল করে দেয় ভারত”।

রাজেশ কুমার উদ্বেগপ্রকাশ করে আরও বলেন, এই ঘটনায় বিদেশিদের হাত থাকতে পারে। তবে ঘটনায় চিনের নাম উঠে আসায় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, তাহলে কি ওই পোর্টাল হ্যাক করে ভারত-সহ বিভিন্ন দেশের তথ্য হাতানোর পরিকল্পনা করেছিল বেজিং? তবে এর আগে এক মার্কিন রিপোর্টেও চিনের বিরুদ্ধে আমেরিকা ও ভারতের উপর নজরদারি চালানোর অভিযোগ সামনে এসেছিল। তবে জি সম্মেলন শেষ হওয়ার পর প্রকাশ্যে এসেছিল আরেকটি খবর। সম্মেলনে সন্দেহজনক ব্যাগ নিয়ে হোটেলে ঢোকার অভিযোগ উঠেছিল চিনা প্রতিনিধি দলের বিরুদ্ধে। নিরাপত্তা কর্মীরা তাঁদের ব্যাগে তল্লাশি করতে চাইলেও বাধা দিয়েছিলেন চিনা প্রতিনিধি দলের সদস্যরা। যা নিয়ে পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

 

 

 

 

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...