Friday, June 26, 2026

মাধ্যমিকের আগে জেলায় জেলায় মনিটরিং টিম পর্ষদের

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষার স্বচ্ছতা নিয়ে আরও সতর্ক পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এবার এক নির্দেশিকা জারি করে জেলায় জেলায় মনিটরিং টিম তৈরি করার নির্দেশ দিল পর্ষদ কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রত্যেক জেলায় মনিটরিং টিম তৈরি করা হবে। যাঁরা ১৪টি বিষয় খতিয়ে দেখে ৭ দিনের মধ্যে রিপোর্ট দেবেন পর্ষদকে।

এই ১৪ টি বিষয়ের মধ্যে যেমন স্কুলের শৌচালয়, আলো, পর্যাপ্ত বেঞ্চ সহ পরিকাঠামোর বিষয়টি রয়েছে ঠিক তেমনই রয়েছে শিক্ষক-অশিক্ষক কর্মী যথেষ্ট পরিমাণে আছে কিনা সেই বিষয়ে খোঁজ নেওয়া। এছাড়াও স্কুলগুলিতে সিসিটিভি লাগানো রয়েছে কিনা সেদিকেও খোঁজ নিতে হবে। এরপর এই যাবতীয় বিষয়গুলো খতিয়ে পর্ষদকে রিপোর্ট দেবে ওই মনিটরিং টিম। তারপর সেই রিপোর্ট দেখে পরবর্তী ব্যবস্থা নেবে পর্ষদ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...