Friday, April 24, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র ভারতের

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই সিরিজ ড্র ভারতের। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র করল ভারতীয় দল। কেপটাউন টেস্ট শেষ হয়ে গেল মাত্র দুই দিনেই। প্রথম দিনেই পড়েছিল ২৩টা উইকেট। আর এদিন পড়ল ১০ উইকেট। তবে এর মাঝেই অপেক্ষাকৃত ভাল বোলিং করায় এই ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। সাত উইকেটে জয় পেল ভারত।এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজের ফলাফল ১-১। এশিয়ার প্রথম দল হিসেবে নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত।দ্বিতীয় ইনিংসে দুরন্ত পারফরম্যান্স যশপ্রীত বুমরাহর। ৬ উইকেট নেন তিনই।

প্রথম ইনিংস থেকেই ভারতীয় দল এগিয়ে গিয়েছিল। দাপটের সঙ্গে বোলিং করে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৫৫ রানে অল আউট করে ভারতীয় দল। একাই ৬ উইকেট নেন মহম্মদ সিরাজ। জবাবে ব্যাট করতে নেমে খুব একটা ভাল খেলতে পারেনি ভারতীয় দল। মাত্র ১৫৩ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। একমাত্র কিছুটা হলেও রান করেন বিরাট কোহলি। প্রথম দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। শেষ সেশনে ৩ উইকেট খুইয়েও বসে তারা।

ম্যাচের দ্বিতীয় দিনেই জয় তুলে নেয় ভারতীয় দল। লাঞ্চের আগে বাকি সাত উইকেট পরপর তুলে নেয় টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে মহম্মদ সিরাজের মতো দ্বিতীয় ইনিংসে যশপ্রীত বুমরা জ্বলে ওঠেন। তিনি এবার নেন ৬ উইকেট। ১৭৬ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। মার্করাম ১০৩ বলে ঝড়ো ১০৬ রানের ইনিংস খেলে আউট হন। দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়ে দুই ইনিংস মিলিয়ে চার উইকেট পেয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার।

আরও পড়ুন-এখনও ভিসা পাননি হাবাস, সুপার কাপে বাগানের দ্বায়িত্বে কে?

ভারতের সামনে ৭৫ রানের লক্ষ্য রাখে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করে ভারতীয় দল। যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা দারুণ ব্যাট করতে শুরু করেন। কার্যত টি২০-র মেজাজে দেখা যায় তাঁদের ব্যাটিং-এ। দক্ষিণ আফ্রিকার বোলারদের থিতু হতে না দিয়েই একের পর এক শট খেলতে থাকেন তাঁরা। ২৩ বলে ২৮ রান করে আউট হন জয়সওয়াল। ১০ রান করে আউট হন শুভমন গিল। শেষ দিকে বিরাট কোহলি আউট হলেও জিততে সমস্যা হয়নি। ২২ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন রোহিত শর্মা। ১২ রান করেন কোহলি।

Related articles

শান্তিপূর্ণ প্রথমদফায় বিপুল ভোটদানে খুশি প্রধান বিচারপতি সূর্য কান্ত, কমিশনের আইনজীবীকে বাংলায় আমন্ত্রণ কল্যাণের

বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) ভোটগ্রহণ হিংসামুক্ত, শান্তিপূর্ণ। ঘটনায় সন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। শুক্রবার এসআইআর...

শেষকৃত্য থেকে ফেরার পথে উত্তরাখণ্ডে খাদে ভ্যান, মৃত ৮

উত্তরাখণ্ডের(Uttarakhand) তেহরি গাড়োয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু হল অন্তত ৮ জনের। বৃহস্পতিবার দুপুরে চম্বা-কোটি ন্যাল মার্গ সংলগ্ন...

দ্বিতীয় দফা ভোটের আগে খেলা ঘোরাবে আবহাওয়া!

কড়া রোদে বাংলায় প্রথম দফার ভোট সম্পন্ন হলেও দ্বিতীয় দফার আগে প্রকৃতির মেজাজ বদলাতে চলেছে। আলিপুর হাওয়া অফিস...

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...