Thursday, June 25, 2026

উনি ১৫০ বছর বিধায়ক থাকুন! করিম চৌধুরীর ‘নিদানে’র পাল্টা জবাব কুণালের

Date:

Share post:

দলের অন্দরে বাগযুদ্ধের মধ্যেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়লেন ইসলামপুরের ১১বারের বিধায়ক আবদুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhuri)। দলে প্রবীণদের প্রয়োজন আছে বোঝাতে গিয়ে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পাল্টা জবাব দেন কুণালও।

দলে নবীন-প্রবীণ সবারই যে প্রয়োজন আছে- সে কথা স্পষ্ট করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই। তার পরেও খবরে থাকতে মন্তব্য করছেন কেউ কেউ। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আবদুল করিম বলেন, প্রবীণদের দলে থাকা প্রয়োজন। প্রবীণদের ছাড়া দল কেন, দেশ চালানো কঠিন হবে। প্রবীণদের অভিজ্ঞতা অনেক বেশি, তাঁদের থেকে নবীনদের অনেক কিছু শেখার আছে। এত পর্যন্ত বলেই আচমকা কুণাল ঘোষকে আক্রমণ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় কেন এখনও কুণালকে বহিষ্কার করেননি তা নিয়েও প্রশ্ন তোলেন।

বিধায়কের এই মন্তব্যের প্রেক্ষিতে কুণাল (Kunal Ghosh) বলেন, “আবদুল করিম চৌধুরী যে ভঙ্গিতে কথা বলেছেন, তাতে যাঁরা দেখবেন, তাঁরা বুঝবেন নবীন-প্রবীণ প্রসঙ্গ কেন আসছে।“ এরপরেই কুণালর মন্তব্য, “ওঁর জন্য আমার শুভকামনা রইল। উনি দেড়শো বছর বিধায়ক থাকুন। আমাকে অপছন্দ হলে উনি একটা চিঠি দিয়ে আমাকে বরখাস্ত করুন। স্মারক হিসেবে বাঁধিয়ে রেখে দেব।”

এর আগেও বিভিন্ন সময় দলের বিরুদ্ধে মন্তব্য করেছেন করিম চৌধুরী। দলে বিদ্রোহী ভাবমূর্তি তৈরির চেষ্টা করলেও তাঁর কথায় নেতৃত্ব তেমন গুরুত্ব দেন না বলেও অন্দরের খবর।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...