Saturday, April 4, 2026

স্কুল থেকে বাড়ি ফেরার পথে বোমা বি.স্ফোরণে প্রা.ণ গেল দ্বিতীয় শ্রেণীর পড়ুয়ার, গু.রুতর আ.হত ২

Date:

Share post:

স্কুল (School) থেকে আর বাড়ি (Home) ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। পথেই মৃত্যু হল স্কুল পড়ুয়ার। মুর্শিদাবাদের (Murshidabad) দৌলতাবাদের চোঁয়াডাঙ্গা গ্ৰামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়ার। পুলিশ সূত্রে খবর, মুকলেসুর রহমান নামে বছর সাতেকের ওই শিশু চোঁয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে টিফিনের পর ওই ছাত্র বাড়ি ফিরছিল। সেই সময়ে রাস্তার পাশে একটি বস্তু কুড়িয়ে পায় সে। হাতে নিয়ে বল ভেবে তা দেওয়ালে ছুঁড়ে মারতেই ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। এদিকে বিকট আওয়াজ কানে পৌঁছতেই ঘটনাস্থলে পৌঁছন স্থানীয়রা। তাঁরা দেখতে পান ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে শিশুটির নিথর দেহ। এদিকে বোমার বিকট শব্দে আরও এক ২ জন আহত হয়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় দৌলতাবাদ থানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ছাত্রকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মুকলেসুরকে মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যে ছাত্রের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। সূত্রের খবর, এদিন পুকুরের পাড়ে পুরনো একটি বোমা পড়েছিল বাচ্চারা সেটা কুড়িয়ে দেওয়ালে আঘাত করতেই বোমাটি বিস্ফোরণ ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা বোমা ফেলে গেল তার উদ্দেশে শুরু তল্লাশি।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...