Thursday, March 19, 2026

দিল্লি পুলিশের জালে হিজবুল মুজাহিদিনের কু.খ্যাত জ.ঙ্গি

Date:

Share post:

হিজবুল মুজাহিদিনের এক জঙ্গিকে গ্রেফতার করল দিল্লি পুলিশের বিশেষ সেল। বৃহস্পতিবার দিল্লি থেকেই গ্রেফতার করা হয়েছে ওয়ান্টেড ওই জঙ্গিকে। হিজবুলের ওই জঙ্গির নাম জাভেদ আহমেদ মাট্টু। তার খোঁজ পেতে ৫ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা আগেই করেছিল পুলিশ। নতুন বছরের শুরুতেই পুলিশের জালে জড়ালো এই কুখ্যাত জঙ্গি। মাট্টুর কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন এবং একটি চুরি যাওয়া গাড়ি উদ্ধার করেছে পুলিশ।

মাট্টু জম্মু ও কাশ্মীরে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য অভিযুক্ত। নিরাপত্তা সংস্থার সর্বোচ্চ ওয়ান্টেড তালিকায় প্রথম ১০ জনের মধ্যে তার নাম আছে। তার মাথায় ১০ লাখ টাকা পুরস্কার ছিল।মাট্টু সোপোরের বাসিন্দা এবং বহুবার পাকিস্তানে গিয়েছে।গত বছর, স্বাধীনতা দিবসের আগে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া একটি ভিডিওতে, জাভেদের ভাই, রইস মাট্টুকে জম্মু ও কাশ্মীরের সোপোরে তার বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়।

দিল্লি পুলিশের বিশেষ সেল জানিয়েছে, জাভেদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। সেই অভিযানেই দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে জাভেদ।তার বাড়ি জম্মু ও কাশ্মীরের সাপোরে। জম্মু ও কাশ্মীরের একাধিক নাশকতামূলক কাজের সঙ্গে জাভেদ জড়িত ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এমনকি পাকিস্তানেও যাতায়াত ছিল জাভেদের। অনেক দিন ধরেই তাঁর খোঁজ চালানো হচ্ছিল। অবশেষে সে গ্রেফতার হল।

আরও পড়ুন-স্বামী-সন্তানরা ঘুমিয়ে পড়তেই চরম সিদ্ধান্ত গৃহবধূর, বালিগঞ্জের আভিজাত এলাকায় চাঞ্চল্য

spot_img

Related articles

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...