Wednesday, June 24, 2026

“রাহুলকে প্রধানমন্ত্রী করতে চাই”, কংগ্রেসে যোগ দিয়ে বললেন শর্মিলা

Date:

Share post:

অবশেষে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির বোন ওয়াই এস শর্মিলা। হাত শিবিরে যোগ দিয়েই বার্তা দিলেন, “রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে চাই। সেই লক্ষ্যে কাজ করব।” এদিন শর্মিলার যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ও সাংসদ রাহুল গান্ধী।

বৃহস্পতিবার কংগ্রেসে যোগ দিয়ে শর্মিলা জানিয়েছেন, তাঁর প্রতিষ্ঠিত ওয়াই এস আর তেলেঙ্গানা পার্টিও এবার মিশে যাবে কংগ্রেসের সঙ্গে। রাহুলের আশা, শর্মিলার পরে ওয়াই এস আর কংগ্রেস থেকে বহু নেতাও কংগ্রেসে যোগদান করবেন। একইসঙ্গে তিনি বলেন, ‘রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছিলেন আমার বাবা। তার জন্য কাজ করব।’

জাতীয় কংগ্রেস ছেড়েই ওয়াই এস আর কংগ্রেস পার্টি তৈরি করেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন। দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন তাঁর বোন শর্মিলাও। এরপর ২০১২ সালে নতুন দল গঠনের পর দীর্ঘদিন দুর্নীতির মামলায় জেলে ছিলেন রেড্ডি। সেই সময় দলের পাশে ছিলেন তাঁর বোন। এরপর ২০২১ সালে জগনমোহন রেড্ডি অর্থাৎ তাঁর দাদার সঙ্গে তাঁর রাজনৈতিক আদর্শ না মেলায় নতুন দল গড়ে তেলঙ্গনায় প্রচারও শুরু করেন শর্মিলা। কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসেই ফিরে এলেন তিনি।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...