Saturday, April 4, 2026

শুরু হল বাংলা ভাষার বৃহত্তম কবিতা পার্বণ ‘কবিতা উৎসব’

Date:

Share post:

শুরু হল বাংলা ভাষার বৃহত্তম কবিতা পার্বণ ‘কবিতা উৎসব’। বৃহস্পতিবার এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। বিশেষ অতিথি শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ছিলেন সংস্কৃতি অধিকর্তা কৌশিক বসাক, প্রণতি ঠাকুর,ব্রততী বন্দ্যোপাধ্যায়, সুতপা বন্দ্যোপাধ্যায়। ছিলেন কবি সুবোধ সরকার।

কবিতা আকাদেমি প্রবর্তিত বাংলা ভাষার সর্বোচ্চ কবিতা পুরস্কার ‘ জীবনানন্দ দাশ সম্মাননা’ পেলেন কবি, অনুবাদক, প্রাবন্ধিক, সম্পাদক, গবেষক দেবীপ্রসাদ বন্দোপাধ্যায়।এই পুরস্কার শুরু হয়েছিল কবি মণীন্দ্র গুপ্তকে দিয়ে। সুভাষ মুখোপাধ্যায় সম্মাননা পেলেন গৌতম চৌধুরী। যশোধরা রায়চৌধুরী পেলেন সুনীল গঙ্গোপাধ্যায় সম্মাননা এবং সব্যসাচী সরকার পেলেন বিনয় মজুমদার সম্মাননা।

এদিন কবিদের পাশাপাশি সম্মাননা প্রদান করা হয় বাচিক শিল্পীদেরও। কাজী সব্যসাচী সম্মাননা পেলেন বিজয়লক্ষ্মী বর্মন। নীলাদ্রিশেখর বসু সম্মাননা পেলেন সৌমেন চট্টোপাধ্যায়। আবুল কাশেম রহিমদ্দিন সম্মাননা পেলেন মৌলী দাশগুপ্ত। ৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। শিশির মঞ্চ, বাংলা সভাঘর, রাজ্য চারুকলা পর্ষদ সংলগ্ন মক্তমঞ্চ, নন্দন, অবনীন্দ্র সভাঘর এবং একতারা মুক্তমঞ্চে  আবৃত্তি ও আলোচনায় অংশ নিচ্ছেন রাজ্যের ৭০০ কবি ও বাচিক শিল্পী।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...