Saturday, April 4, 2026

বিরোধী দলনেতাকে নেতাই যেতে দেওয়ার নির্দেশ আদালতের

Date:

Share post:

গত বছর নেতাই যাওয়ার পথে বাধার মুখে পরেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঝিটকার জঙ্গলের কাছে তাঁর পথ আটকানো হয়েছিল বলে অভিযোগ করেছিলেন। এবারও ৭ জানুয়ারি নেতাইতে হবে স্মরণসভা। সেই স্মরণসভায় যোগ দিতে যাওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। সব পক্ষের বক্তব্য শুনে সিঙ্গল বেঞ্চের পর্যবেক্ষণ, নেতাই যেতে পারেন শুভেন্দু অধিকারী। তাঁকে যাতে না আটকানো হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। শুক্রবার রাজ্যকে তাদের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ।
বিচারপতি জয় এদিন বলেন, প্রত্যেকের স্মরণসভায় যোগ দেওয়ার অধিকার আছে। রাজ্য নিজে বিরোধী দলনেতাকে এক ঘণ্টার জন্য সেখানে যেতে দিক, না হলে জটিলতা বাড়বে।যদিও এর উত্তরে রাজ্যের তরফে আদালতে জানানো হয়, আগামী ৬ ও ৭ জানুয়ারি সকাল থেকে রাত অন্য একটি দল ওই একই জায়গায় অনুষ্ঠান করবে বলে আগাম অনুমতি নিয়ে রেখেছে।

এরপরই বিচারপতির নির্দেশ, দু দিনে অন্তত এক ঘণ্টা সময় দিন অন্যদের। অযথা জটিলতা বাড়াবেন না। কোনও রাজনৈতিক কর্মকাণ্ড নয়, শুধুমাত্র মালা দেওয়ার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেতাই যেতে দেওয়া উচিত বলে পর্যবেক্ষণ আদালতের।সম্প্রতি সেই নেতাই যাওয়ার পথে তাঁকে পুলিশি বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...