Saturday, April 4, 2026

হরিয়ানায় কংগ্রেস বিধায়কের বাড়িতে ED তল্লাশি, উদ্ধার কয়েক কোটি টাকা ও অস্ত্র

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তল্লাশি অভিযানে হরিয়ানায় এক কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন আইএনএলডি বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হল কোটি কোটি টাকা ও অস্ত্র। ইডি সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে চলা এই তল্লাশিতে নগদ ৫ কোটি টাকা, ১০০ বোতল মদ এবং ৩০০ বুলেট উদ্ধার হয়েছে। হরিয়ানার সোনিপাতের কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র পানওয়ার, যিনি এক খনি ব্যবসায়ীও, তাঁর বাড়িতে পৌঁছয় ইডি। তল্লাশি চালানো হয় তাঁর সঙ্গীদের বাড়ি, অফিস ও অন্যত্রও। তাঁর পরিবার ও কর্মীদের ফোন বাজেয়াপ্ত করা হয়। এরপর তল্লাশি চলে যমুনানগরের প্রাক্তন বিধায়ক দিলবাগ সিংয়ের বাড়িতেও। সব মিলিয়ে মোট ২০ জায়গায় চলে তল্লাশি অভিযান।

ইডির তরফে জানা গিয়েছে, হরিয়ানার যমুনানগর, সোনিপাত, মোহিলা, ফরিদাবাদ, চণ্ডীগড়, কার্নাল-সহ ২০টি স্থানে চলা এই তল্লাশিতে পাওয়া গিয়েছে নগদ অর্থ ও মদ। সেই সঙ্গেই প্রচুর কার্তুজ এবং ৪ থেকে ৫ কেজি সোনার বিস্কুটও উদ্ধার করা হয়েছে। গত বছরের শেষে, ডিসেম্বরে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর বাড়ি, একাধিক সংস্থা ও দপ্তরে তল্লাশি চালিয়েছিল ইডি। উদ্ধার হয়েছিল সাড়ে তিনশো কোটিরও বেশি টাকা। সেই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। আর এবার ফের হরিয়ানা থেকে টাকা উদ্ধারের ঘটনা সামনে এল। এদিকে একই ভাবে মহারাষ্ট্রেও সক্রিয় হয়েছে ইডি। শুক্রবারই এনসিপি প্রধান শরদ পওয়ারের নাতি বিধায়ক রোহিত রাজেন্দ্র পওয়ারের মালিকানাধীন সংস্থার কয়েকটি দপ্তরে তল্লাশি চালিয়েছে ইডি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...