Saturday, April 4, 2026

গাইঘাটায় খাদ্য সরবরাহ অফিসে তল্লাশিতে এনআইএ, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়ায় খাদ্য সরবরাহ অফিসে হানা দিল এনআইএ।মানব পাচার মামলার তদন্তে গাইঘাটার পাশাপাশি হাবড়া-সহ আরও কয়েকটি জায়গায় এনআইএ আধিকারিকরা তদন্ত চালাচ্ছেন। জানা গিয়েছে, গত ৮ নভেম্বর গাইঘাটার আনন্দপাড়ায় একটি ভাড়াবাড়ি থেকে বিকাশ হালদার নামে এক ব্যক্তি গ্রেফতার হন। এর আগে গত নভেম্বরে গাইঘাটার ঠাকুরনগরে এনআইএয়ের কয়েক জন আধিকারিক বিকাশের ভাড়া বাড়িতে হানা দিয়েছিলেন।সেদিন পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন ইডির আধিকারিকরা। বিকাশের স্ত্রী ঝর্ণা সরকার এবং তাঁদের বছর দশেকের মেয়ে থাকেন ওই বাড়িতে। সেখানে কয়েক ঘণ্টার তল্লাশি হয়। বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে বলে দাবি তদন্তকারীদের।

বিকাশের স্ত্রী জানান, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন তাঁরা। মূলত চিকিৎসা করানোর জন্যই ভারতে আসেন। কিন্তু তাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশে ফিরতে পারেননি। তখন থেকে এখানে ভাড়া রয়েছেন। যদিও এনআইএ তদন্ত সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন। তবে খাদ্য সরবরাহ অফিসে এনআইএ হানার সঙ্গে ওই গ্রেফতারির যোগসূত্র এখনও স্পষ্ট নয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...