Sunday, February 22, 2026

রেফারিদের ভুল কমাতে উদ্যোগ AIFF-এর

Date:

Share post:

ভারতীয় ফুটবলে আসতে চলেছে অ্যাডিশানাল ভিডিও রিভিউ সিস্টেম এভিআরএস(Additional Video Review System)। রেফারিদের সিদ্ধান্ত নিয়ে নানা অভিযোগ সামনে আসার পরেই নড়েচড়ে বসে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা এআইএফএফ। এআইএফএফ-এর সভাপতি কল্যাণ চৌবে এনিয়ে রেফারিদের সতর্ক করার পাশাপাশি কর্মশালা আয়োজনের কথাও বলেন।

ভিএআর নিয়ে এআইএফএফ-এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবে জানিয়েছেন, ‘এখানে আমাদের প্রধান উদ্দেশ্য হল ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে প্রযুক্তির মাধ্যমে ত্রুটি কমানো।পাশাপাশি আমরা ভিএআর বাস্তবায়নের কাজটা চালিয়ে যাব, আমি মনে করি যে, শুরুতে, এভিআরএস ভারতে দুর্দান্ত বিকল্প হতে পারে। এভিআরএস আমাদের প্রযুক্তি আমাদের দেখতে হবে। রেফারিদের প্রশিক্ষণ দিতে এবং খেলোয়াড়, কোচ এবং ক্লাবগুলির মূল্যায়ন করতে আমাদের সাহায্য করবে।’

এর আগে আইএসএল-এ রেফারির খারাপ সিদ্ধান্তের দৃষ্টান্ত তুলে ধরে এআইএফএফ-কে চিঠি দেয় ইস্টবেঙ্গল ক্লাব। লাল-হলুদের সেই দাবি যে ফেলনা নয় তাও জানিয়েছিলেন কল্যাণ। মোহনবাগানের প্রাক্তন কোচ জুয়ান ফেরান্দোও রেফারির খারাপ সিদ্ধান্তের দিকে আঙুল তুলেছেন বহুবার। তবে মোহনবাগানের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি এতদিন। শুধু ইস্টবেঙ্গল বা মোহনবাগান নয়, কল্যাণের দাবি আরও বেশ কিছু ক্লাব তাঁদের কাছে প্রমাণ জমা দিয়েছিল। সেগুলো অনেকাংশেই সত্যি। পাশাপাশি তিনি সেই সময়েই ভারতীয় ফুটবলে ভার প্রযুক্তি নিয়ে আসার কথা জানিয়ে দিয়েছিলেন।

ইউরোপের চারটি সংস্থার সঙ্গেও এই ব্যাপারে কথাবার্তা বলেছিল এআইএফএফ। তারপরেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। ভার আসায় ভারতীয় ফুটবলে খুশির হাওয়া। অনেকেই মনে করছেন, রেফারির ভুল সিদ্ধান্ত খেলার মান নষ্ট করে। তবে অনেকক্ষেত্রে অনেক ঘটনাই রেফারিদের চোখ এড়িয়ে যায়। তবে এই প্রযুক্তি এলে আখেরে লাভ হবে ভারতীয় ফুটবলেরই। এমনটা মনে করছেন তাঁরা।

আরও পড়ুন-শক্তি বাড়াতে এই দুই ফুটবলারের দিকে ঝাঁপালো লাল-হলুদ

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...