Tuesday, June 16, 2026

খাদ্যমন্ত্রীর আশ্বাসে বাংলায় আজ থেকে স্বাভাবিক রেশন পরিষেবা!

Date:

Share post:

আজ থেকে রাজ্যের বুকে স্বাভাবিক হল রেশন পরিষেবা (Ration Supply)। গত পয়লা জানুয়ারি থেকে দেশজুড়ে অনির্দিষ্ট কালের রেশন ধর্মঘটের ডাক দিয়েছিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ অ্যাসোসিয়েশন (AIFPSA)। এতে কোটি কোটি গ্রাহক পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে। মানুষের অসুবিধার কথা মাথায় রেখে সমস্যা সমাধানে এগিয়ে আসেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)। শেষমেষ তাঁরই আশ্বাসে রাজ্যে রেশন ধর্মঘট প্রত্যাহার করা হল।

কোভিড পরবর্তী পরিস্থিতির জন্য রেশন ডিলারদের নূন্যতম ৫০ হাজার টাকা আয় নিশ্চিত করা সহ বেশ কিছু দাবি নিয়ে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ অ্যাসোসিয়েশন ধর্মঘট শুরু করে। দেশ জুড়ে এই আন্দোলনের ঠেলায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। বাংলার পরিস্থিতির কথা মাথায় রেখে শুক্রবার রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ দীর্ঘ সময় বৈঠক করেন ধর্মঘটি রেশন ডিলারদের প্রতিনিধিরা৷ সকলের সঙ্গে কথা বলে ডিলারদের কমিশন বাড়ানোর দাবি নিয়ে রিপোর্ট তৈরি করে নবান্নে পাঠানোর আশ্বাস দিয়েছেন মন্ত্রী। এরপরই ধর্মঘট তুলে নেন ডিলাররা। আজ থেকেই বাংলায় স্বাভাবিক রেশন পরিষেবা।

Related articles

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...