Friday, April 3, 2026

আলিগড়ে CID আ.ক্রান্ত হওয়ায় কে প্রশ্ন করেছে যোগীকে? পোস্টে তো.প তন্ময়ের

Date:

Share post:

২০১৭ সালে যোগীরাজ্যে (Yogi State) বাংলার তদন্তকারী সংস্থা সিআইডি (CID) আধিকারিকদের উপর আক্রমণের কথা মনে করালেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ (Tanmoy Ghosh)। শুক্রবার সন্দেশখালিতে (Sandeshkhali) জোর করে শাহজাহান শেখের (Sahjahan Seikh) বাড়িতে হানা দেওয়ার চেষ্টা করেন ইডি আধিকারিকরা (ED Officials)। তবে উপযুক্ত তথ্যপ্রমাণ না থাকার কারণে ইডি আধিকারিকদের বাধা দেন স্থানীয়রা। পরে জোর করে তল্লাশি চালাতে গেলে জনরোষের মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। যার জেরে ৩ ইডি আধিকারিক হাসপাতালে চিকিৎসাধীন। তবে শুক্রবারের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। আর ঘটনার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই মূল ঘটনার সমাধানের রাস্তায় না গিয়ে নোংরা রাজনীতির খেলায় মেতে উঠেছে বিরোধীরা। আর যার পাল্টা দিলেন তৃণমূল মুখপাত্র।

শনিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে তন্ময় লেখেন, ২০১৭ সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) খুনের জন্য ১১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেন বিজেপি যুব মোর্চার প্রাক্তন মণ্ডল সভাপতি। তাঁকে গ্রেফতার করতে উত্তরপ্রদেশের আলিগড়ে (Aligarh) গিয়ে বিজেপির গুন্ডাদের হাতে আক্রান্ত হন বাংলার সিআইডি আধিকারিকরা। ওই ঘটনা নিয়ে যোগী আদিত্যনাথকে কি কেউ প্রশ্ন করেছে? রাজ্যপাল রাষ্ট্রপতি শাসন জারির হুমকি দিয়েছিলেন? নাকি উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেউ প্রশ্ন তুলেছিলেন? এমন কিছুই হয়নি। তৃণমূল মুখপাত্রের এমন পোস্টের পর শুরু হয়েছে বিতর্ক। তবে রাজনৈতিক মহলের মতে, শুধুমাত্র বাংলাকেই বেছে বেছে টার্গেট করা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নামে বারবার আক্রমণ করা হচ্ছে। লোকসভা নির্বাচনের আগে বাংলার মাটিতে নিজেদের শেষ সম্বলটুকু বাঁচাতেই উঠেপড়ে লেগেছে মোদি সরকার। আর সেকারণেই একাধিক ঘটনা ঘটিয়ে মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার দুটি দলে ভাগ হয়ে রেশন বন্টন মামলার তদন্তে তল্লাশি অভিযানে বের হন ইডির আধিকারিকরা। সকালে ইডির একটি দল পৌঁছয় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের শ্বশুরবাড়িতে। অন্য দলটি সন্দেশখালির সরবেড়িয়ার তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে যায়। শাহজাহানের বাড়ি তালাবন্ধ ছিল। এরপর বহুক্ষণ চলে ডাকাডাকি। তারপরও মেলেনি সাড়াশব্দ। এরপর তালা ভাঙার চেষ্টা করেন ইডির আধিকারিকরা। তখনই ইডির আধিকারিকদের ঘিরে ধরেন স্থানীয়রা। পরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপরই জনরোষের মুখে পড়েন ইডি আধিকারিকরা।

 

 

 

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...