Tuesday, June 23, 2026

ফের কথা রাখলেন অভিষেক, রবিবার ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা প্রদান করবেন সাংসদ

Date:

Share post:

কথা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে বার্ধক্য ভাতা প্রদানের কথা ঘোষণা করেছিলেন সাংসদ। সেই কথা রেখে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রায় ৭৫ হাজার বয়স্কদের ভাতা প্রদান করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার পৈলান যুব সঙ্ঘের মাঠে এলাকার প্রবীণদের সম্মান প্রদান করবেন তিনি।

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রবীণ নাগরিকদের বার্ধক্য ভাতা প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র ইতিমধ্যে সাধারণ মানুষ থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। মঞ্চ প্রস্তুত। বিভিন্ন অঞ্চলে বসানো হচ্ছে জায়েন্ট স্ক্রিন। আগামিকালের অনুষ্ঠানে কোনওরকম খামতি রাখতে চাইছে না তৃণমূল।

২০২৩-এর ১০ নভেম্বর ডায়মন্ড হারবারেরই ফলতা বিধানসভা কেন্দ্রের একটি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ২০২৪ সালের নতুন বছরে ডায়মন্ড হারবারে লোকসভা কেন্দ্রের প্রায় ৭৫ হাজার প্রবীণ নাগরিকদের নিজস্ব উদ্যোগে বার্ধক্য ভাতা প্রদান করবেন। সেই কথা রাখতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার হাজির হচ্ছেন পৈলানের ময়দানে আয়োজিত দলীয় অনুষ্ঠানে।

সেখানেই প্রবীণ ব্যক্তিদের ভাতা প্রদান করা হবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের দেড় লক্ষাধিক সক্রিয় কর্মীর সহায়তায় প্রায় ৭৫ হাজার প্রবীণ মানুষ বার্ধক্য ভাতার জন্য রেজিস্ট্রেশন করিয়েছেন। জানুয়ারি থেকেই প্রতি মাসে তাঁদের আর্থিক সাহায্য করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই দু’টি পর্যায়ে এই নতুন বার্ধক্য ভাতা রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ৭টি বিধানসভার বিভিন্ন এলাকায় প্রথম পর্যায়ে রেজিস্ট্রেশনের কাজ শুরু হয় ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। এরপর দ্বিতীয় দফার কাজ শুরু হয় ১১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এই দুটি পর্যায় প্রায় ৭৫ হাজার মানুষ বার্ধক্য ভাতার আবেদন পত্র জমা দেন। তৃণমূলের পক্ষ থকে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। সেই তালিকা অনুযায়ী রবিবার বার্ধক্য ভাতা প্রদান করবেন সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...