Tuesday, June 23, 2026

লক্ষ্যে পৌঁছালো ইসরোর আদিত্য L-1, প্রথম লাফেই কার্যসিদ্ধি

Date:

Share post:

প্রায় ১২৬ দিনের অপেক্ষা। শনিবারই ল্যারেঞ্জ পয়েন্টের (L-1) হ্যালো অরবিটে (Halo orbit) প্রবেশ করল আদিত্য L-1। বিকাল ৪.১৫ নাগাদ নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই সুসংবাদ জানায় ইসরো (ISRO)। ইসরো-ই ভারতকে প্রথম দেশ হিসাবে এই স্বীকৃতি দিল যেখানে প্রথমবারের চেষ্টায় কোনও দেশ তাদের মহাকাশযান L-1 পয়েন্টে পাঠালো। এর আগে এই অরবিটে মহাকাশযান পাঠানোর স্বীকৃতি একমাত্র আমেরিকার রয়েছে। সেদিক থেকেও ভারতের অবস্থান গোটা বিশ্ব দ্বিতীয় স্থানে।

২০২৩ সালে চন্দ্রযানের সাফল্য নতুনভাবে উজ্জীবিত করেছে ভারতের মহাকাশ গবেষণাকে। ২০২৪ এর শুরুতেই নতুন দিগন্ত খুলে গেল ভারতের গবেষণায়। এই হ্যালো কক্ষপথে আদিত্য প্রায় ৫ বছর ধরে থাকবে এবং সংগ্রহ করবে সূর্য সম্পর্কে প্রয়োজনীয় সব অজানা তথ্য (solar activity)। সেই তথ্য পরিবর্তীকালের গবেষণায় নতুন রসদ জোগাবে ইসরো-কে। আপাতত পৃথিবীর মাটি থেকে প্রায় ১৫ লক্ষ কিমি দূরে L-1 পয়েন্টে থাকবে আদিত্য। ইসরো-র এই সাফল্যের পরই ভারতীয় বিজ্ঞানীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজ্ঞানীদের এই নিষ্ঠা ভারতকে আরও বেশি গবেষণা ও মানুষের উন্নতির কাজে উদ্বুদ্ধ করবে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...