Saturday, April 4, 2026

BreakFast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে ৭ উইকেটে জয় পায় ভারতীয় দল। মাত্র দেড় দিনেই শেষ হওয়ে যায় ম্যাচ। কীভাবে এল সাফল্য ? ম্যাচ শেষে সেই খোলাসা করলেন ভারতের উইকেটরক্ষ্যক ব্যাটার কেএল রাহুল। জানালেন, দলের পরিকল্পনায় কিছু বদল করা হওয়।

২) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুরন্ত জয় পায় ভারতীয় দল। সৌজন্যে টিম ইন্ডিয়ার বোলার। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নেন মহম্মদ সিরাজ এবং দ্বিতীয় ইনিংসে যশপ্রীত বুমরাহ। আর এর সুবাদে ম্যাচের সেরা হন সিরাজ এবং সিরিজ সেরা বুমরাহ। আর সিরিজ সেরা হতেই নজির গড়লেন যশপ্রীত। প্রথম ভারতীয় হিসাবে দক্ষিণ আফ্রিকায় টেস্টে সিরিজ সেরা হলেন তিনি ।

৩) রঞ্জিট্রফির অভিযান শুরু বাংলার। প্রথম ম্যাচে বাংলার প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ। আর প্রথম ম্যাচেই চালকের আসনে মনোজ তিওয়াড়ির দল। প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে বাংলার রান সংখ্যা ২৮৯ রান । শতরান করেন অনুষ্টুপ মজুমদার। ১২৫ রান করেন তিনি। অভিষেক হওয়া সৌরভ পাল করেন ৯৬ রান।

৪) প্রকাশিত হল ২০২৪ টি-২০ বিশ্বকাপের সূচি। এবছরের জুন মাসে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। ১ জুন থেকে শুরু টি-২০ বিশ্বকাপ। নিউইয়র্কে আগামী ৯ জুন মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান।ফাইনাল ২৯ জুন।


৫) এবার প্রতারণার স্বীকার হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রতারিত হলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। প্রায় ১৫ কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগ এনেছেন ধোনি। এই নিয়ে মাহি মামলা দায়ের করেছেন রাঁচি আদালতে। দুই ব্যবসায়ী মিহির দিবাকর ও সৌম্য বিশ্বাসের নামে অভিযোগ এনেছেন ধোনি।

আরও পড়ুন –প্রকাশিত টি-২০ বিশ্বকাপের সূচি, ৯ জুন ভারত-পাক মহারণ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...