Tuesday, June 23, 2026

প্রকাশিত টি-২০ বিশ্বকাপের সূচি, ৯ জুন ভারত-পাক মহারণ

Date:

Share post:

প্রকাশিত হল ২০২৪ টি-২০ বিশ্বকাপের সূচি। এবছরের জুন মাসে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। ১ জুন থেকে শুরু টি-২০ বিশ্বকাপ। নিউইয়র্কে আগামী ৯ জুন মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। দুই দলই রয়েছে গ্রুপ এ-তে। সেই গ্রুপের বাকি তিনটি দল আমেরিকা, কানাডা এবং আয়ারল্যান্ড।ফাইনাল ২৯ জুন।

টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে মোট চারটি ম্যাচ খেলবে ভারত। প্রথমম্যাচে ভারতের সামনে আয়ারল্যান্ড। ৫ জুন নিউইয়র্কে হবে সেই খেলা। ৯ জুন নিউইয়র্কেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। ভারতের তৃতীয় ম্যাচ আয়োজক দেশ আমেরিকার বিরুদ্ধে। ১২ জুন সেই খেলা। তৃতীয় ম্যাচও নিউইয়র্কেই খেলবে ভারত। গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে কানাডা। সেই ম্যাচ খেলতে ফ্লোরিডা যেতে হবে ভারতীয় দলকে।
এ বারের বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে। চারটি গ্রুপে এই দলগুলিকে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে পাঁচটি করে দল। শীর্ষে থাকা দু’টি দল সুপার ৮-এ উঠবে। আমেরিকার ফ্লোরিডা, ডালাস এবং নিউ ইয়র্কে ম্যাচগুলি হবে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ়‌ের ছ’টি মাঠে ম্যাচগুলি হবে। বিশ্বকাপ শুরু হচ্ছে ১ জুন। প্রথম ম্যাচে খেলবে আমেরিকা এবং কানাডা। সেই ম্যাচ হবে ডালাসে।

একনজরে কোন গ্রুপে কোন দল
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, আমেরিকা।
গ্রুপ বি: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান।
গ্রুপ সি: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি।
গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, নেদারল্যান্ডস।

আরও পড়ুন-রঞ্জিট্রফির প্রথম ম্যাচে চালকের আসনে বাংলা

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...