Friday, April 3, 2026

আরব সাগরে রোমহর্ষক লড়াই, অপহৃত জাহাজ ছাড়াল ভারতীয় নৌসেনা

Date:

Share post:

প্রায় ২৪ঘণ্টা জলদস্যুদের কবলে। তারপর যুদ্ধবিমান থেকে ডেকের ওপর জাহাজে নামল কম্য়ান্ডো। সাংকেতিক ভাষায় পরিকল্পনা সাজিয়ে ঢুকে গেল জলদস্যুদের দখলে থাকা জাহাজের ভিতর। তারপর উপর দিয়ে একে একে বের করা আনা হল জাহাজে আটকে পড়া নাবিকদের। গোটা ঘটনাটা শুনতে সিনেমার মতো লাগলেও আদতে এভাবেই জলদস্যুদের কবলে পড়া লাইবেরিয়ার জাহাজকে রক্ষা করল ভারতীয় নৌবাহিনীর INS চেন্নাই। নৌবাহিনীর এই সাফল্য়ের ভিডিও রীতিমত ভাইরাল নেট দুনিয়ায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় লাইবেরিয়ার জাহাজ এমভি লিলা নরফোক থেকে একটি বিপদ সংকেত পাঠানো হয় সম্ভাব্য জলদস্যুর আক্রমণের কথা জানিয়ে। আরব সাগরে নরফোকের কাছাকাছিই ছিল ভারতের রণতরী INS চেন্নাই। নৌবাহিনীর বিমান সহ রণতরী নরফোকের ওপর নজর রাখা শুরু করে INS চেন্নাই। যোগাযোগ করা সম্ভব হয় নাবিকদের সঙ্গেও।

এরপরই শুক্রবার বিকাল থেকে নৌবাহিনীর বিমান থেকে নরফোকের ডেকের ওপর নামতে শুরু করে কম্যান্ডো বাহিনী। ডেক থেকে শুরু হয় চিরুনি তল্লাশি। বের করে আনা হয় ২১ জন নাবিককে। তার মধ্যে ১৫ জন ভারতীয় নাবিক ছিলেন। তবে জাহাজে তেমন সংঘর্ষের ঘটনা ঘটেনি। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ক্রমাগত নৌবাহিনীর পক্ষ থেকে যে সতর্কবার্তা জারি করা হয়েছিল তার জেরেই হয়তো জাহাজ ছেড়ে পালায় জলদস্যুরা। আমেরিকার গোয়েন্দা সংস্থার দাবি এই অপহরণের পিছনে সোমালিয়ার জলদস্যুদের হাত থাকতে পারে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...