Monday, April 6, 2026

রেকর্ড অর্থে দাউদের পৈতৃক জমি কিনলেন প্রাক্তন শিবসেনা নেতা! কেন জানেন ?

Date:

Share post:

প্রায় দু’কোটি টাকায় নিলামে বিক্রি হল দাউদ ইব্রাহিমের পৈতৃক সম্পত্তি। জমিটির ন্যূনতম দাম ধার্য করা হয়েছিল ১৫ হাজার ৪৪০ টাকা। তবে তাকে ছাপিয়ে কোটি টাকারও বেশি দামে গ্যাংস্টারের সম্পত্তি বিক্রি করল ‘স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর্স অথরিটি। জানা গিয়েছে, সেই সম্পত্তির মালিকানা পেয়েছেন শিবসেনার প্রাক্তন নেতা।

শুক্রবার দাউদের পরিবারের চারটি সম্পত্তি নিলামে তোলা হয়েছিল। দু’টি জমি কেনার জন্য প্রথমে কেউ দর হাঁকেননি। বাকি দু’টির মধ্যে যেটি কোটি টাকারও বেশি দামে বিক্রি হয়েছে, সেটিই ছিল সব থেকে ছোট সম্পত্তি। আয়তন ১৭০ বর্গমিটারের কিছু বেশি। মহারাষ্ট্রের রত্নগিরি জেলার মুম্বকে গ্রামে রয়েছে ওই কৃষিজমি। ওই গ্রামেই দাউদের পূর্বপুরুষের বাস ছিল। তবে এতটুকু জমি কেন এত দামে কেন ওই প্রাক্তন শিবসেনা নেতা কিনেছেন সেই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ওই জমির সমীক্ষা নম্বর এবং দাম তাঁর ‘পয়া’ সংখ্যার সঙ্গে মিলে গিয়েছে। সে কারণে অত দাম দিয়ে জমি কিনেছেন। ওই জমিতে সনাতন স্কুল খোলা হবে বলেও জানিয়েছেন তিনি।

তবে এই প্রথম নয়, ওই ব্যক্তি ২০২০ সালে দাউদের একটি বাংলোও কিনেছিলেন। সেখানে সনাতন ধর্ম পাঠশালা ট্রাস্ট তৈরি করেছিলেন তিনি। এবার তিনি সনাতন স্কুল খুলতে চলেছেন। এদিকে শুক্রবার দাউদ পরিবারের আরও একটি জমি নিলামে বিক্রি হয়েছে। ১,৭৩০ বর্গমিটারের ওই জমি বিক্রি হয়েছে ৩ লক্ষ ২৮ হাজার টাকায়। জমির মূল্য ছিল এক লক্ষ ৫৬ হাজার টাকা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...