Saturday, April 4, 2026

আজ ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা প্রদান করবেন অভিষেক!

Date:

Share post:

কথা দিয়ে কথা রাখলেন তৃণমূল কংগ্রেসের (TMC ) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নতুন বছরে ডায়মন্ড হারবার (Diamond Harbour constituency) লোকসভা কেন্দ্রের প্রায় ৭৫ হাজার প্রবীণ নাগরিকদের (Senior citizens) নিজের উদ্যোগে বার্ধক্য ভাতা (Old age pension) প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কথা রাখতেই আজ পৈলানের ময়দানে আয়োজিত দলীয় অনুষ্ঠানে হাজির থাকবেন অভিষেক।

ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রিয় লোকসভা কেন্দ্র। বিভিন্ন অনুষ্ঠানে এখানকার মানুষের প্রতি তাঁর কৃতজ্ঞতা ও ভালোবাসার ছবি স্পষ্ট হয়েছে। গত বছর নভেম্বর মাসে ডায়মন্ড হারবারেরই ফলতা বিধানসভা কেন্দ্রে বিজয়া সম্মিলনীর এক অনুষ্ঠান থেকে তৃণমূল সাংসদ ঘোষণা করেছিলেন, ২০২৪ সালের নতুন বছরে ডায়মন্ড হারবারে লোকসভা কেন্দ্রের প্রায় ৭৫ হাজার প্রবীণ নাগরিকদের নিজের উদ্যোগে বার্ধক্য ভাতা প্রদান করবেন। সেইমতো ৭টি বিধানসভার বিভিন্ন এলাকায় প্রথম পর্যায়ে রেজিস্ট্রেশনের কাজ শুরু হয় ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। এরপর দ্বিতীয় দফার কাজ শুরু হয় ১১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এই দুটি পর্যায় প্রায় ৭৫ হাজার মানুষ বার্ধক্য ভাতার আবেদন পত্র জমা দেন। তৃণমূলের পক্ষ থকে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। তৃণমূল সূত্রে খবর সেই তালিকা অনুযায়ী বার্ধক্য ভাতা প্রদান করবেন অভিষেক। জানুয়ারি থেকেই এই কাজ শুরু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মতো নতুন বছরের প্রথম রবিবারেই কথা রাখতে চলেছেন তৃণমূল সাংসদ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...