Monday, April 6, 2026

সোমে গঙ্গাসাগরের পরিস্থিতি দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, রবিতে এলাকা পরিদর্শন মন্ত্রী-আধিকারিকদের

Date:

Share post:

প্রতিবারের মতো এছরও গঙ্গাসাগর (Gangasagr) মেলার প্রস্তুতি দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, বেলা একটা নাগাদ হেলিকপ্টারে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। রবিবার, সেই হেলিপ্যাড ঘুরে দেখেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা-সহ প্রশাসনের আধিকারিকরা। প্রশাসনিক নিরাপত্তা নিয়ে একাধিক বৈঠকও হয়।

সোমবার, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে লট নম্বর এইট, কচু বেড়িয়া-সহ গঙ্গাসাগরের মেইন রাস্তায় প্রচুর পুলিশ মোতায়ন থাকছে। গঙ্গাসাগর মেলা গ্রাউন্ডেও থাকছেন পুলিশ আধিকারিক-সহ পুলিশ কর্মীরা। গঙ্গাসাগর মেলা ঘিরে কঠোর নিরাপত্তায় বলয়ে মুড়ে ফেলা হয়েছে। সূত্রের খবর, গঙ্গাসাগর পাঁচ নম্বর রাস্তার পাশে হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। গঙ্গাসাগর প্রাঙ্গণ ঘুরে দেখবেন। এর পরে কপিলমুণি মন্দিরে পুজো দেওয়ার কথা আছে তাঁর। পুণ্যার্থীদের জন্য গঙ্গাসাগর মেলা মাঠে কী ব্যবস্থা হয়েছে তা ঘুরে দেখবেন।

পাশাপাশি, সুন্দরবন এলাকার বেশ কিছু সেতু উদ্বোধন করবেন। গঙ্গাসাগরে জল মিশনেরও উদ্বোধনের অনুষ্ঠান করার কথা আছে। গঙ্গাসাগরে রাতে থেকে পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল ৯টায় জয়নগরের উদ্দেশে রওনা হবেন। জয়নগরে একাধিক প্রকল্পের উদ্বোধনের করার কথা আছে।


Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...