Saturday, April 4, 2026

নেতাই গণহত্যার ১৩ বছর পূর্তিতে ফের সিবিআইকে কাঠগড়ায় তুললেন কল্যাণ

Date:

Share post:

নেতাই গণহত্যার পর কেটে গিয়েছে ১৩ বছর। ২০১১ সালের ৭ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের লালগড় থানার নেতাইয়ে সিপিএম কর্মীদের গুলিতে ৯ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন অনেকেই। সিবিআই তদন্ত শুরু হলেও বিচার পায়নি শহিদ পরিবার। আজও বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। নেতাই গণহত্যার ১৩ বছর পূর্তিতে শহিদ তর্পণের মঞ্চ থেকে বিচার দিতে ব্যর্থ সিবিআইকে কাঠগড়ায় তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
রবিবার কল্যাণ বলেন, সিপিএম হার্মাদরা নেতাই-এর বুকে যে গণহত্যা চালিয়েছিল, তাতে প্রাণ গিয়েছিল ন’জনের।তাঁদের আর আমরা ফিরে পাব না। কিন্তু তাঁরা যাতে বিচার পান সেই চেষ্টা আমরা করে যাব শেষ দিন পর্যন্ত। আদালত বুঝেছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার নেতাইয়ের শহিদদের সুবিচার দেবে না। তাই দেরিতে হলেও নেতাই গণহত্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

এদিন তিনি আরও বলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের আমলেই সব থেকে বেশি গণহত্যা হয়েছিল বাংলায়। আর প্রতিটি মামলা করতে হয়েছে আমাকে। উপরওয়ালার আশীর্বাদে প্রতিটি মামলাতেই সাফল্য পেয়েছি। ১৯৯৩-এ ভিখারি পাসোয়ান মামলা দিয়ে শুরু হয়েছিল। তারপর ছোট আঙারিয়া, রিজওয়ানুর রহমান মামলা, নেতাই গণহত্যা— একটি মামলাতেও ট্রায়াল শেষ করতে পারেনি সিবিআই। নেতাই-কাণ্ডের পর কেটে গিয়েছে ১৩ বছর। এতদিনেও কেন বিচার পেল না নেতাই ?সেই প্রশ্নও তোলেন তিনি।

প্রসঙ্গত,উচ্চ-আদালতের নির্দেশে নেতাই গণহত্যা মামলার নিষ্পত্তিতে সিবিআই সক্রিয় হলেও প্রায় এক বছর হতে চলল, এপর্যন্ত ১১৫ জনের মধ্যে মাত্র ৭৩ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।বাকি এখনও ৪২ জনের সাক্ষ্যদান পর্ব। আগামী ১৫ জানুয়ারি হাই কোর্টে মামলার পরবর্তী শুনানির দিন রয়েছে। যেখানে ২ বছরের মধ্যে এই মামলার বিচারপর্ব শেষ করতে হবে বলে হাই কোর্টের নির্দেশ ছিল, সেখানে প্রায় ১১ মাস শেষ। এই সময়ের মধ্যে সাক্ষ্যদান কতটা শেষ হয় তা একটা বড় প্রশ্নের মুখে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...