Saturday, April 4, 2026

কেকেআরের স্বস্তি, মুজিবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল আফগান ক্রিকেট বোর্ড

Date:

Share post:

সামনেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ ভারতীয় দল। ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু হওয়ার আগে মুজিব উর রহমানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। মনে করা হচ্ছে, তাঁর আইপিএল-এ খেলতেও আর কোনও বাধা রইল না। ফলে আফগানদের দল দেখে হাসি ফুটে উঠেছে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের মধ্যে।

কিছুদিন আগেই মুজিব সহ তিন আফগান ক্রিকেটারকে বিদেশে ক্রিকেট লিগ খেলতে নিষেধ করে দিয়েছিল আফগান ক্রিকেট সংস্থা। জাতীয় দলের হয়ে না খেলে গোটা বিশ্বজুড়ে টি-২০ লিগ খেলার দিকে ঝুঁকে পড়ছেন ক্রিকেটাররা। এই কারণ দেখিয়ে মুজিব ও আরও দুই ক্রিকেটারকে ২ বছরের নির্বাসন দেয় আফগান ক্রিকেট সংস্থা। এর ফলে সুযোগ পেলেও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলতে পারেননি তিনি। এর ফলে তিনি আইপিএল-এ খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়।এরপরে তিন ক্রিকেটারই জাতীয় দলের হয়ে খেলতে চেয়ে আবেদন করেন দেশের ক্রিকেট সংস্থার কাছে। সেই আবেদন মেনে নিয়েই মুজিবকে দলে ফেরাল আফগানিস্তান। আশা করা যায়, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের শর্ত মেনে নেওয়ায় তাঁকে ফের আইপিএল-এ খেলতে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

১ কোটি টাকা দিয়ে কেকেআর মুজিবকে সই করিয়েছিল। কেকেআর-এর বোলিং-এর অন্যতম ভরসা তিনি। মুজিব নাও খেলতে পারেন তা বুঝতে পেরে বিকল্প ক্রিকেটারের খোঁজ শুরু করে দিয়েছিল শাহরুখ খানের দল। তবে বোর্ডের শর্ত মেনে জাতীয় দলে ফিরে আসায় মনে করা হচ্ছে, আইপিএল-এ কেকেআর-এর হয়েও খেলতে দেখা যাবে মুজিবকে।

আরও পড়ুন-টি-২০ বিশ্বকাপে বিরাট-রোহিতকে নিয়ে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...