Saturday, June 20, 2026

ফের যোগীরাজ্যে চূড়ান্ত বি.শৃঙ্খলা! মাঝপথেই অনুষ্ঠান বন্ধ করে দিলেন বি প্রাক

Date:

Share post:

যত কাণ্ড উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। দেশ বিদেশে অনুষ্ঠান করলেও এমন খারাপ দিন তাঁকে হয়তো কখনোই দেখতে হয়নি। কিন্তু যোগীরাজ্যে (Yoggi State) অনুষ্ঠান করতে এসে এবার বড় সমস্যায় পড়লেন সঙ্গীতশিল্পী বি প্রাক (B Praak)। এমন হল যে শো চলাকালীন মাত্র ১ ঘণ্টার মধ্যেই গান বন্ধই করে দিলেন শিল্পী।

উত্তরপ্রদেশের এটাওয়াতে গাইতে গাইতে গিয়েছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়ক। সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও ভোর ৫ টা থেকেই অনুষ্ঠানস্থলে ভিড় জমতে শুরু করে। পাঁচহাজার দর্শকসংখ্যার মাঠে প্রায় ১৫ হাজারেরও বেশি লোক জমায়েত হয়ে যায়। তারপরই শুরু হয় বিশৃঙ্খলা। প্রবল দর্শকের চাপ সামলাতে হিমশিম খান আয়োজকরা। পাশাপাশি ভিড় সামাল দিতে চূড়ান্ত ব্যর্থ হয় যোগী পুলিশ। তবে সময় যত গড়িয়েছে অনুষ্ঠানে আরও ভিড় বাড়তে থাকে। যদিও তার মাঝেই গাইতে ওঠেন বি-প্রাক। দু-তিনটে গানও গান তিনি। কিন্তু শেষমেশ পরিস্থিতি অগ্নিগর্ভ হতে শুরু করলে মাঝ পথেই গান থামিয়ে দিতে বাধ্য হন গায়ক। নেমে যান স্টেজ থেকেই। আর এমন ঘটনায় গায়ক নিজেও অত্যন্ত ক্ষুব্ধ বলে সূত্রের খবর।

এদিকে প্রাক স্টেজ থেকে নেমে যেতেই আরও উত্তপ্ত হয় পরিস্থিতি। ভিড়ের মধ্যে শুরু হয় মারপিঠ, চেয়ার ভাঙা। পাশাপাশি প্যান্ডেলে ভাঙচুর করে উত্তেজিত জনতা।

 

 

 

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...