Saturday, June 20, 2026

শিক্ষক নিয়োগের ভুয়ো বিজ্ঞপ্তি, তদন্তে বিধাননগর পুলিশ

Date:

Share post:

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগের ভুয়ো বিজ্ঞপ্তি ঘিরে হঠাৎই বিভ্রান্তি ছড়ায়। স্কুল সার্ভিস কমিশনের দফতরে ভুয়ো বিজ্ঞপ্তির তথ্য পৌঁছাতেই পুলিশের দ্বারস্থ হন আধিকারিকরা। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি দ্রুত ছড়িয়ে পড়ার আগেই পদক্ষেপ নেয় বিধাননগর পুলিশ। শুরু হয় তদন্ত।

শনিবারের তারিখ দিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয় খুব দ্রুত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেই বিজ্ঞপ্তিতেই পরীক্ষার পদ্ধতি, দিন, আবেদনপত্রের মূল্য, আবেদনপত্র কেনার টাকা দেওয়ার পদ্ধতি, লিখিত পরীক্ষার দিন, লিখিত পরীক্ষার ধরণ, কাউন্সিলিংয়ের পদ্ধতি এবং শূন্যপদের সম্ভাব্য সংখ্যা, পাওয়া যাবে বলে জানানো হয়।

তবে এসএসসি বোর্ডের কাছে এই ধরনের বিজ্ঞপ্তির খবর এসে পৌঁছাতেই তাঁরা সতর্ক হন, কারণ এমন কোনও বিজ্ঞপ্তি তাঁরা জারি করেননি বলে দাবি করেন। এমনকি তাঁদের আরও দাবি কমিশনের ডিজিটাল লেটারহেড এমনকি সচিবের স্বাক্ষর বেমালুম জাল করে জারি করা হয় বিজ্ঞপ্তিটি। কমিশনের অভিযোগ পেয়ে তৎপর হয় বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম শাখা।

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...