Saturday, April 4, 2026

Weather Update: সকালে কুয়াশা, বেলা বাড়তে ঘামছে শহর!

Date:

Share post:

আবহাওয়ার খামখেয়ালিপোনায় নতুন বছরের প্রথম রবিবার কিছুটা হলেও ব্যাকফুটে শীত। সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকেছে কলকাতা (Kolkata) সহ শহরতলির আকাশ। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সোয়েটার- চাদরে অস্বস্তি বাড়ছে। আজ রাজ্যের একটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও দক্ষিণবঙ্গে এর কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছেন হাওয়া অফিসের (Weather Department) কর্তারা।

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ১৬.৭ ডিগ্রিতে। আজ শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিংয়ের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বাকি সর্বত্রই পরিষ্কার আকাশ থাকবে। আগামী বুধবার থেকে ফের জাঁকিয়ে শীত উপভোগ করতে পারবেন বাঙালি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...